দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। সোমবার (৮ ডিসেম্বর) থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা, খোলা সয়াবিন তেলের দাম ৭ টাকা বাড়িয়ে ১৭৬ টাকা করা হয়েছে। এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম ১৬ টাকা বাড়িয়ে ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দামও ৩৩ টাকা বেড়ে ৯৫৫ টাকা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দাম বৃদ্ধি ঘোষণা করেছে। এতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। আগের এককভাবে দাম বাড়ানোর ঘটনায় ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সম্প্রতি কোনো ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। নতুন দর অনুযায়ী পাঁচ লিটার বোতলজাত বিক্রি হবে ৯৬৫ টাকায়, আগে যা ছিল ৯২২ টাকা। একইভাবে বোতলজাত প্রতি লিটার ১৯৮ টাকায় বিক্রি হবে, পূর্বের দাম ছিল ১৮৯ টাকা।