স্বর্ণের দাম অবশেষে কমতে শুরু করেছে

0
150

ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে গত সেশনে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সামান্য কমেছে। বিনিয়োগকারীরা লাভ তুলতে শুরু করায় দাম কিছুটা কমেছে, খবর দিয়েছে রয়টার্স স্পট বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৩ শতাংশ হ্রাস পেয়ে ৪,৫৯৩.৮১ ডলারে নেমে এসেছে। গ্রিনিচ সময় অনুযায়ী সকাল ৬টা ৪৬ মিনিটে এই দর দেখা গেছে। একই সময়ে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্স ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৫৮৭.১০ ডলারে দাঁড়িয়েছে। এর আগে, স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স ৪,৬০০ ডলার স্পর্শ করেছিল। বিশ্বজুড়ে রাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বৃদ্ধি পেয়েছিল। তবে রেকর্ড দামের পর কিছু বিনিয়োগকারী লাভ নিশ্চিত করতে বিক্রিতে নামায় মঙ্গলবার দাম কিছুটা চাপের মুখে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here