বোয়ালখালীতে কৃতি শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা

0
152

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কৃতি শিক্ষার্থী মুহাম্মদ মহিউদ্দিন জিশান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ভর্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জন করেছেন। তিনি মেধাতালিকায় ২৮৬তম স্থান অর্জন করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। জিশানের এই সাফল্যে বোয়ালখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে তাকে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়। উপজেলা প্রশাসন সংশ্লিষ্টরা জানান, জিশানের এই অর্জন বোয়ালখালী উপজেলার জন্য গর্বের এবং এটি অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here