রাঙ্গামাটিতে ১৮ এপিবিএনের দ্বিবার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

0
9

রাঙ্গামাটিতে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) দ্বিবার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) এপিবিএন প্রধান অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ, বিপিএম এ কর্মসূচিতে অংশ নেন।

May be an image of one or more people, dais and text

এ উপলক্ষে এপিবিএন প্রধানকে ফুলেল শুভেচ্ছা জানান ১৮ এপিবিএন, রাঙ্গামাটির অধিনায়ক পুলিশ সুপার মো. রেজাউল করিম। পরে ব্যাটালিয়নের একটি চৌকস প্যারেড দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

May be an image of tree

পরিদর্শনকালে অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ ১৮ এপিবিএনের আরশিনগর পুলিশ ক্যাম্পসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরে অধিনায়কের কার্যালয়ে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় অংশ নেন তিনি।

No photo description available.

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা শোনেন এপিবিএন প্রধান। এসব সমস্যা সমাধানের পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।

May be an image of one or more people

এ সময় পুলিশি সেবার মানোন্নয়ন, জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন অতিরিক্ত আইজিপি। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ এবং ভুক্তভোগীদের সহায়তায় আরও কার্যকর ভূমিকা রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

বিশেষ কল্যাণ সভা শেষে ১৮ এপিবিএন, রাঙ্গামাটির অধিনায়কের পক্ষ থেকে এপিবিএন প্রধান অতিরিক্ত আইজিপি হাসিব আজিজকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

May be an image of text

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) মোহাম্মদ শাহজাহান, পিএইচডি; রাঙ্গামাটিতে পার্বত্য জেলাসমূহের ডিআইজি এপিবিএন কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি আলী আহমেদ খান; একই কার্যালয়ের পুলিশ সুপার সাত্যকি কবিরাজ ঝুলন; ১৮ এপিবিএন, রাঙ্গামাটির অ্যাডজুট্যান্ট (সহকারী পুলিশ সুপার) মো. মশিয়ার রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here