রাউজানে বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ একজন গ্রেফতার

0
24

চট্টগ্রামের রাউজানে পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ আব্দুর রহিম বাদশা (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গত ৩১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯টা ২০ মিনিটে রাউজান পৌরসভার ছত্রপাড়া এলাকায় শাহ আব্দুল হক ফকিরের মাজারের সামনে ছত্রপাড়া-ডাবুয়া হিংগলা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর নির্দেশনায় এবং রাউজান থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালায়। এ সময় আব্দুর রহিম বাদশাকে আটক করা হয়।

পরবর্তীতে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here