প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে ডেসকোর জরুরি নির্দেশনা

0
12

প্রি-পেইড সিস্টেমের আপগ্রেডেশন কার্যক্রমের কারণে টানা ২৪ ঘণ্টা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে প্রি-পেইড মিটারে রিচার্জ সেবা। এ অবস্থায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রাহকদের আগেভাগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার পরামর্শ দিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)।

বুধবার (৪ নভেম্বর) সকালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ বা বিঘ্নিত হতে পারে।

তবে এ নির্দেশনা সব গ্রাহকের জন্য প্রযোজ্য নয়। যেসব গ্রাহকের প্রি-পেইড মিটারের নম্বর ০৩ দিয়ে শুরু, কেবল তাদের ক্ষেত্রেই এ সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে নির্ধারিত সময়ের আগেই মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার অনুরোধ জানিয়েছে ডেসকো, যাতে রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ থাকলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে।

এ ছাড়া যেকোনো প্রয়োজনে গ্রাহকদের ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিতরণ সংস্থাটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here