চট্টগ্রামে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার

0
37

মর্জিনা আক্তার চট্টগ্রাম :

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল কবির পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—দায়রা মামলা নম্বর ২৫০৭/১৩-এর সাজাপ্রাপ্ত আসামি কাজল দাশ। তিনি মৃত সুনীল দাশের ছেলে। তাঁর ঠিকানা গোয়ালপাড়া, শেফালীর ভাড়াটিয়া, রেলওয়ে হাসপাতাল কলোনি, সিআরবি, কোতোয়ালী, চট্টগ্রাম।

অপরজন হলেন অর্থঋণ জারি মামলা নম্বর ১১৪৮/২৫-এর সাজাপ্রাপ্ত আসামি মো. সেলিম। তিনি মৃত কামাল উদ্দিনের ছেলে। তাঁর ঠিকানা কেচাইন পাড়া, চান্দগাঁও, চট্টগ্রাম।

পুলিশ জানায়, গ্রেফতারের পর আসামি দুজনকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here