মিরপুরে ৯ লাখ ২৫ হাজার টাকার জাল নোটসহ একজন গ্রেপ্তার

0
33

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় ৯ লাখ ২৫ হাজার টাকার জাল নোটসহ মো. আরিফুল আলম খান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

এসআরইউ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ নভেম্বর) ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি আভিযানিক দল মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালায়। এ সময় মো. আরিফুল আলম খানকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ৯ লাখ ২৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মিরপুর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here