মানিকগঞ্জ হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, দুই আনসার সদস্য কারাগারে

0
135

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দুই আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সজীব চৌধুরী এ আদেশ দেন। আসামিরা হলেন— কিশোরগঞ্জের আবু সাঈদ (২৫) ও টাঙ্গাইলের শাহাদাত হোসেন (২৯), যারা হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। জেলা আনসার কমান্ড্যান্ট মো. কামরুজ্জামান জানিয়েছেন, ঘটনা প্রাথমিকভাবে সত্যতা পাওয়ার পরই দুই সদস্যকে বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। তদন্তের জন্য দু’জনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সদর থানার পরিদর্শক মিনহাজ উদ্দিন জানিয়েছেন, ভুক্তভোগী গৃহবধূকে জবানবন্দির জন্য আদালতে আনা হবে।উল্লেখ্য, ধর্ষণের অভিযোগ ওঠে গত রোববার (১১ জানুয়ারি) রাতে। সোমবার গৃহবধূর মা বাদি হয়ে সদর থানায় মামলা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here