শিরোনাম
➤চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন➤উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম➤মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরা➤ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন➤বিশ্ববাজারে কমেছে তেলের দাম➤গুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস➤“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””➤ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ➤রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-➤জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

― Advertisement ―

চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন

মো. কামাল উদ্দিন:চট্টগ্রামকে ভালোবাসি বললেই চট্টগ্রামের জন্য কাজ করা হয় না। চট্টগ্রামের জন্য কাজ করতে হলে অনেক সময় জনপ্রিয়তার পথ ছেড়ে কঠিন সিদ্ধান্তের পথে...

ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশনের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ

Homeচট্টগ্রামওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশনের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ

রতন বড়ুয়া, চট্টগ্রাম ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুইশত রোজাদারদের মাঝে ২য় বারের মত ইফতার বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাসে রোজাদারদের প্রতি সহমর্মিতা জানাতে ইফতার বিতরণ করে যাচ্ছেন মানবিক প্রতিষ্ঠান সঙ্গীতজ্ঞ ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশন। মাহে রমজানে ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ২য় বারের মত গতকাল ৪ মার্চ ২০২৬ বুধবার বিকেল ৪টায় চট্টগ্রাম মহানগরীর চকবাজার পেশকার বিল্ডিং এর মাঠে এলাকায় দরিদ্র ও শ্রমজীবী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এসময় ফাউন্ডেশনের পক্ষে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনায় ছিলেন ফাউন্ডেশন পরিবারের সদস্যরা। সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় ও চ্যানেল আই তারকা সঙ্গীত শিল্পী জনি বড়ুয়ার সার্বিক ব্যবস্থাপনায় পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পী বড়ুয়া, চন্দ্রিমা বড়ুয়া মুনমুন, অধ্যাপক দীপঙ্কর বড়ুয়া, রবীন্দ্র সঙ্গীত শিল্পী পাপিয়া বড়ুয়া, শিল্পী অরূপ বড়ুয়া, সমাজ সেবক দিপক বড়ুয়া, বিটন বড়ুয়া ও রুবেল আহমেদ প্রমুখ। তারা বলেন, রমজান হলো সহমর্মিতা ও সংযমের মাস এখানে জাতি ধর্ম বর্ন কোন ভেদাভেদ নেই। তারা আরো বলেন, আমরা বিগত ৪ বছর ধরে বিভিন্নভাবে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগীতা করে আসছি এবং ভবিষ্যতেও এ সেবা কার্যক্রম চলমান রাখবো। এখানে নেই কোনো ধর্মের ভেদাভেদ, নেই কোনো আলাদা পরিচয়। সবার আগে আমরা মানুষ। অসহায় রোজাদার ও শ্রমজীবি মানুষের মাঝে আমরা ইফতার বিতরণ করতে পেরে নিজেদের খুব ভালো লাগছে।