শিরোনাম
তোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃবাঙালি মুসলমানদের ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ: শাহ মোহাম্মদ বদিউল আলম ও ব্যারিস্টার আবদুর রসুলের গৌরবগাথা নবজাগরণ, শিক্ষা আন্দোলন ও মুসলিম সাংবাদিকতার এক বিস্মৃত ইতিহাস“নজরুল চর্চাই গড়ে তুলবে মানবিক, অসাম্প্রদায়িক ও আলোকিত প্রজন্ম”ঈদের আনন্দে হৃদয়ের পুনর্মিলন: কক্সবাজার ক্লাব লিমিটেডের সৌহার্দ্যের মহাসম্মিলন-জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ ৩ ডাকাত গ্রেফতারকুরবানি : আধ্যাত্মিক তাৎপর্য ও তরিকায়ে মাইজভান্ডারীয়াক্লিকবেট সাংবাদিকতার আগ্রাসন ও আস্থার সংকট: গণমাধ্যমের নৈতিক পুনর্জাগরণ এখন সময়ের অনিবার্য দাবিবিপণিবিতানে ক্রেতা কম, ফুটপাতেই বেশি ভিড়বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন : আইনমন্ত্রীঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে

― Advertisement ―

তোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃ

-মো.কামাল উদ্দিন বাংলাদেশের ইতিহাস এমন এক প্রবাহ, যেখানে ব্যক্তি, রাষ্ট্র, যুদ্ধ, সংগ্রাম এবং রাজনৈতিক মতাদর্শ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। এই ইতিহাসে কিছু অধ্যায় আছে...

তামিমকে সভাপতি হিসেবে পেয়ে ইতিবাচক দিক দেখছেন মিরাজ

Homeখেলাধুলাতামিমকে সভাপতি হিসেবে পেয়ে ইতিবাচক দিক দেখছেন মিরাজ

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে গত ৭ এপ্রিল গঠন করা হয় নতুন অ্যাডহক কমিটি। এর ফলে তামিম ইকবালের অধীনেই নিউজিল্যান্ড সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। সিরিজ শুরুর আগে নতুন সভাপতি খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছেন বলে জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ২০২৫ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া তামিম ইকবাল মাত্র ১৫ মাসের মধ্যেই বিসিবি সভাপতির দায়িত্ব নেন। দীর্ঘদিন একসঙ্গে খেলার অভিজ্ঞতা থাকায় তাকে সভাপতি হিসেবে পাওয়া দলের জন্য ইতিবাচক বলে মনে করছেন মিরাজ। তার ভাষায়, তামিম দল ও খেলোয়াড়দের ভালোভাবে বোঝেন, যা বর্তমান দলের জন্য বড় সুবিধা। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে টানা দুইটি ওয়ানডে সিরিজ জয়ের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। শুক্রবার মিরপুরে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে সংবাদ সম্মেলনে মিরাজ জানান, সভাপতির সঙ্গে তাদের কথা হয়েছে এবং তিনি দলকে আগের ধারাবাহিকতা বজায় রেখে খেলতে উৎসাহ দিয়েছেন। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বের দায়িত্ব পাওয়া প্রসঙ্গে মিরাজ বলেন, দীর্ঘমেয়াদি অধিনায়কত্ব দলের মধ্যে বোঝাপড়া ও সমন্বয় গড়ে তুলতে সহায়ক। স্বল্পমেয়াদি নেতৃত্বে সেই ধারাবাহিকতা তৈরি করা কঠিন। দীর্ঘ সময় দায়িত্বে থাকায় পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে বলেও মনে করেন তিনি। আগামী ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে। সরাসরি বিশ্বকাপে খেলতে হলে নির্দিষ্ট সময়ের মধ্যে র‍্যাঙ্কিংয়ের সেরা নয়ে থাকতে হবে দলগুলোকে। বর্তমানে বাংলাদেশ রয়েছে নবম স্থানে, আর শীর্ষে আছে ভারত, দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। তাই কিউইদের বিপক্ষে সিরিজ জয় র‍্যাঙ্কিংয়ে উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। মিরাজের মতে, ২০২৭ বিশ্বকাপের লক্ষ্য অর্জনে ধাপে ধাপে এগোতে হবে। তিনি বলেন, এটি দীর্ঘমেয়াদি একটি প্রক্রিয়া এবং প্রতিটি সিরিজে ভালো পারফরম্যান্স ধরে রাখতে হবে। সাম্প্রতিক সাফল্যে দলের আত্মবিশ্বাস বেড়েছে এবং সামনে আরও উন্নতির লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা।