শিরোনাম
তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক দল নিষিদ্ধ: ইতিহাস, রাষ্ট্রক্ষমতা ও বাংলাদেশের নতুন বাস্তবতাতোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃবাঙালি মুসলমানদের ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ: শাহ মোহাম্মদ বদিউল আলম ও ব্যারিস্টার আবদুর রসুলের গৌরবগাথা নবজাগরণ, শিক্ষা আন্দোলন ও মুসলিম সাংবাদিকতার এক বিস্মৃত ইতিহাস“নজরুল চর্চাই গড়ে তুলবে মানবিক, অসাম্প্রদায়িক ও আলোকিত প্রজন্ম”ঈদের আনন্দে হৃদয়ের পুনর্মিলন: কক্সবাজার ক্লাব লিমিটেডের সৌহার্দ্যের মহাসম্মিলন-জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ ৩ ডাকাত গ্রেফতারকুরবানি : আধ্যাত্মিক তাৎপর্য ও তরিকায়ে মাইজভান্ডারীয়াক্লিকবেট সাংবাদিকতার আগ্রাসন ও আস্থার সংকট: গণমাধ্যমের নৈতিক পুনর্জাগরণ এখন সময়ের অনিবার্য দাবিবিপণিবিতানে ক্রেতা কম, ফুটপাতেই বেশি ভিড়

― Advertisement ―

তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং পুষ্টির চাহিদা পূরণে ব্যতিক্রমী এক ফল উৎসবের আয়োজন করেছে মানবিক সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন।...

অপহৃত মাদ্রাসা ছাত্রীকে দ্রুত উদ্ধারের দাবি জামায়াত আমিরের

Homeজাতীয়অপহৃত মাদ্রাসা ছাত্রীকে দ্রুত উদ্ধারের দাবি জামায়াত আমিরের

গাজীপুরের শ্রীপুরে দিনের আলোতে এক মসজিদের ইমামের মেয়ে ও মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর হামলা এবং লুটপাটের ঘটনাকে ন্যক্কারজনক ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি লেখেন, এ ধরনের ঘটনার নিন্দা জানানোর ভাষা তাঁর জানা নেই। পোস্টে তিনি উল্লেখ করেন, ঘটনাটি তাঁকে গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে না পারা অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি। তিনি অবিলম্বে অপহৃত ছাত্রীকে সুস্থ অবস্থায় উদ্ধারের পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। ডা. শফিকুর রহমান আরও বলেন, যারা এ ধরনের অপরাধকে প্রশ্রয় দিচ্ছে, তাদের সামাজিকভাবে বয়কট করা উচিত এবং দেশবাসীকে এ ধরনের ঘটনার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।