শিরোনাম
এবার ‘দম’ দেখবে সারা দেশ১৯ দিনেই দুই বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্সভারতের হাসপাতালে মৃত্যুশয্যায় আফগান পেসারবিয়ের প্রলোভনে ধর্ষণ ও পর্নোগ্রাফি: র‍্যাবের জালে মূলহোতা তোফাজ্জলসহ গ্রেফতার ২বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্ভব নয় : ইরানবাজারে ঘুরে বেড়ায় বিশালাকৃতির ২ শতাধিক গুইসাপভূমি ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে : ভূমি প্রতিমন্ত্রীসৌদিতে অবস্থানরত রোহিঙ্গারা ‘শর্তে’ দ্রুত বাংলাদেশি পাসপোর্ট পাবেএসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই: শিক্ষামন্ত্রীচট্রগ্রাম অভিভাবক ফোরামের ঈদ পুনর্মিলন ও নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান

― Advertisement ―

এবার ‘দম’ দেখবে সারা দেশ

এবার সারা দেশের প্রেক্ষাগৃহে দর্শকদের সামনে আসতে যাচ্ছে আলোচিত সিনেমা ‘দম’। ঈদুল ফিতরে মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়ে দেশ-বিদেশে সাড়া জাগানোর পর, এবার সিঙ্গেল স্ক্রিনে বড়...

প্রবাসীদের কর্মসংস্থানে নতুন দিগন্ত- শারজাহ রোলায় ‘হিউম্যান রিসোর্স কনসালটেন্সি’র উদ্বোধন

Homeআন্তর্জাতিকপ্রবাসীদের কর্মসংস্থানে নতুন দিগন্ত- শারজাহ রোলায় ‘হিউম্যান রিসোর্স কনসালটেন্সি’র উদ্বোধন

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই :
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং ব্যবসা-বাণিজ্যে গতি ফিরতে শুরু করেছে। এমন প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহর বাঙালি অধ্যুষিত রোলায় এলাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘খাইত আল মিজান গ্রুপ’-এর অঙ্গপ্রতিষ্ঠান ‘হিউম্যান রিসোর্স কনসালটেন্সি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
রবিবার ১৯ এপ্রিল রাতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন স্থানীয় স্পন্সর আব্দুর রহমান ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম, মইনুল হক, মোজাম্মেল সরকার, আল খাইত গ্রুপের পরিচালক ইমরানুল হাসানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক আঞ্চলিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট ব্যবসায়িক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে প্রবাসীরা নতুন উদ্যোগ গ্রহণ করছেন। যুদ্ধবিরতির ফলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই প্রতিষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানটি ইমিগ্রেশন সংশ্লিষ্ট কার্যক্রম ছাড়াও ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, বিভিন্ন ধরনের ভিসা সেবা এবং আন্তর্জাতিক নাগরিকদের জন্য প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদান করবে। প্রবাসীরা জানান, আমরা এ দেশে ভালো ছিলাম এবং ভবিষ্যতেও ভালো থাকতে চাই। সাম্প্রতিক সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আমরা আশাবাদী। সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যেই নিজেকে একটি নিরাপদ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তারা বাংলাদেশ সরকারের কাছে আমিরাতে বন্ধ থাকা ভিসা কার্যক্রম পুনরায় চালুর দাবি জানান। স্থানীয় স্পন্সর আব্দুর রহমান বলেন,আমিরাত সবসময়ই বাংলাদেশিদের আপন করে নিয়েছে। এখানে কেউ বিনিয়োগ করতে চাইলে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। বক্তারা আরও বলেন, আমিরাতের আইন-কানুন মেনে চললে প্রবাসী বাংলাদেশিদের জন্য সামনে সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে। একই সঙ্গে তারা আশা করেন, বাংলাদেশ সরকার কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করবে এবং রেমিট্যান্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে।