শিরোনাম
ভারতের হাসপাতালে মৃত্যুশয্যায় আফগান পেসারবিয়ের প্রলোভনে ধর্ষণ ও পর্নোগ্রাফি: র‍্যাবের জালে মূলহোতা তোফাজ্জলসহ গ্রেফতার ২বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্ভব নয় : ইরানবাজারে ঘুরে বেড়ায় বিশালাকৃতির ২ শতাধিক গুইসাপভূমি ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে : ভূমি প্রতিমন্ত্রীসৌদিতে অবস্থানরত রোহিঙ্গারা ‘শর্তে’ দ্রুত বাংলাদেশি পাসপোর্ট পাবেএসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই: শিক্ষামন্ত্রীচট্রগ্রাম অভিভাবক ফোরামের ঈদ পুনর্মিলন ও নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানহাম ও উপসর্গে দেশে আরও ৩ শিশুর মৃত্যুবৃহত্তর লাকসাম সিএন্ডএফ ঐক্য পরিষদের ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত

― Advertisement ―

ভারতের হাসপাতালে মৃত্যুশয্যায় আফগান পেসার

ভারতের দিল্লির একটি হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আফগানিস্তান ক্রিকেটের উত্থানের অন্যতম কারিগর ও সাবেক গতি তারকা শাপুর জাদরান। ৩৮ বছর বয়সী এই...

হাম ও উপসর্গে দেশে আরও ৩ শিশুর মৃত্যু

Homeজাতীয়হাম ও উপসর্গে দেশে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের ক্ষেত্রে হাম নিশ্চিত করা হয়েছে, আর বাকি দুইজনকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর-এর কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামজনিত মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে, আর উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। এ সময়ে সারা দেশে ১ হাজার ১৭০ জন শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৮৪৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ৩৮২ জনই ঢাকা বিভাগের। একই সময়ে উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৮৬২ জন শিশুকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে, যার মধ্যে ঢাকা বিভাগের রয়েছে ৩৭০ জন। প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ২৪ হাজার ৭৭৬ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ১৬ হাজার ১৭২ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং ৩ হাজার ৬১৭ জনের ক্ষেত্রে হাম নিশ্চিত করা হয়েছে। এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩ হাজার ২৫৮ জন শিশু।