শিরোনাম
➤চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন➤উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম➤মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরা➤ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন➤বিশ্ববাজারে কমেছে তেলের দাম➤গুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস➤“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””➤ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ➤রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-➤জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

― Advertisement ―

চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন

মো. কামাল উদ্দিন:চট্টগ্রামকে ভালোবাসি বললেই চট্টগ্রামের জন্য কাজ করা হয় না। চট্টগ্রামের জন্য কাজ করতে হলে অনেক সময় জনপ্রিয়তার পথ ছেড়ে কঠিন সিদ্ধান্তের পথে...

সাংবাদিক মো. কামাল উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে চট্টগ্রামে JDC-এর মানববন্ধন

Homeচট্টগ্রামসাংবাদিক মো. কামাল উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে চট্টগ্রামে JDC-এর মানববন্ধন

চট্টগ্রাম প্রতিনিধি:

সাংবাদিক, লেখক ও গবেষক মো. কামাল উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি এবং হয়রানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) ও সচেতন সাংবাদিক মহলের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC)-এর চেয়ারম্যান এস এম মিজান উল্লাহ। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবলু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহদাত হোসেন, চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, সরেজমিন বার্তার প্রতিনিধি, শাহরিয়ার সুমন (চ্যানেল ২১), সাজু তালুকদার, জামাল উদ্দিন, মোহাম্মদ রফিক (প্রতিদিনের কাগজ)সহ বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন সংবাদমাধ্যম, টেলিভিশন চ্যানেল ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও জনকল্যাণমূলক পেশা। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, মানহানিকর প্রচারণা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা মো. কামাল উদ্দিনের বিরুদ্ধে পরিচালিত মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের তীব্র নিন্দা জানান। এ সময় বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাইবার হয়রানি, মানহানিকর প্রচারণা ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সাংবাদিকদের মর্যাদা রক্ষা, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠা এবং অপপ্রচারমুক্ত গণমাধ্যম পরিবেশ নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান।