শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

Homeজাতীয়চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৩৬৩ দিনে (২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ২৮ জুন পর্যন্ত) দেশে মোট ৩৫ দশমিক ৩৪৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ৩০ দশমিক ০৪৭ বিলিয়ন ডলার। সে হিসাবে এবার প্রবাহ বেড়েছে ১৭ দশমিক ৬ শতাংশ। শুধু ২৮ জুন এক দিনেই দেশে এসেছে ১৩৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, চলতি জুন মাসের প্রথম ২৮ দিনে প্রবাসী বাংলাদেশিরা ২ দশমিক ৫৮৬ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২ দশমিক ৫৪০ বিলিয়ন ডলার। অর্থাৎ, জুন মাসে রেমিট্যান্স প্রবাহে প্রায় ১ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অর্থবছর শেষ হওয়ার আগেই দেশের মোট রেমিট্যান্স প্রবাহ ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে, যা বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর আগে ২০২১ সালের আগস্টে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ প্রায় ৪৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছিল। তবে পরবর্তী সময়ে অর্থপাচারসহ বিভিন্ন কারণে রিজার্ভ ধারাবাহিকভাবে কমতে থাকে। একই সময়ে মার্কিন ডলারের বিনিময় হারও উল্লেখযোগ্যভাবে বেড়ে ৮৪ টাকা থেকে প্রায় ১২০ টাকায় পৌঁছে যায়। আওয়ামী লীগ সরকারের পতনের সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২০ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলারে নেমে আসে।