ঢাকার ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে ট্যুরিস্ট পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে

0
101

ঢাকা: ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার কনফারেন্স রুমে ট্যুরিস্ট পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ট্যুরিস্ট পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম, সদস্যদের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশ প্রধান মোঃ মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব)। তিনি তাঁর বক্তব্যে দেশের পর্যটন খাতের নিরাপত্তা জোরদার এবং পর্যটকদের জন্য একটি নিরাপদ ও পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের সকল সদস্যকে আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি মোঃ মন্জুর মোর্শেদ আলম, ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, পিপিএম (বার), রাজশাহী-রংপুর বিভাগের অতিরিক্ত ডিআইজি সুলতানা নাজমা হোসেন, অতিরিক্ত ডিআইজি মোঃ মনিরুজ্জামান এবং খুলনা-বরিশাল বিভাগের অতিরিক্ত ডিআইজি ডা. মোঃ এমদাদুল হক, পিপিএম। এছাড়াও ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

কল্যাণ সভায় ট্যুরিস্ট পুলিশের সকল অঞ্চলের পুলিশ সুপার ও জোন ইনচার্জগণ ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজ নিজ এলাকার কার্যক্রম, সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নমূলক বিভিন্ন বিষয় তুলে ধরেন। মাঠপর্যায়ে দায়িত্বরত সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণ, আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, পর্যটকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং প্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

সভায় পর্যটন এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা, পর্যটকদের তথ্য ও সহায়তা প্রদানে কার্যকর উদ্যোগ গ্রহণ, বিদেশি পর্যটকদের প্রতি বন্ধুসুলভ আচরণ নিশ্চিতকরণ এবং দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে ট্যুরিস্ট পুলিশের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। ট্যুরিস্ট পুলিশ প্রধান সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে বাহিনীর সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন। সভা শেষে ট্যুরিস্ট পুলিশের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল, জনবান্ধব ও সেবামুখী করার পাশাপাশি দেশের পর্যটন শিল্পের বিকাশে কার্যকর অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here