শিরোনাম
➤বোয়িং কেনার পেছনে ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী➤পুঁজিবাজারে ১৭ হাজার ৩৩২ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর টাকা ফেরত দেওয়া শুরু➤নির্বাচনী প্রশিক্ষণের বিস্তৃত পরিসর নিয়ে মহাপরিচালক হাসানুজ্জামানের সঙ্গে একান্ত আলাপ নির্বাচন ব্যবস্থাপনা থেকে আচরণ, অফিস পরিচালনা, ক্রয়ব্যবস্থা ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ➤কদমতলীতে কাস্টমস কর্মকর্তার ল্যাপটপ-মোবাইল ছিনতাই, গ্রেফতার ১➤বাকলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১৫➤হতদরিদ্র মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা দিল এন.ই.এইচ.আর.এফ চট্টগ্রাম জেলা কমিটি➤ছাত্রদল নেতা জিসানকে অপহরণের পর সড়কে মিলল মরদেহ➤চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি নাগরিক উদ্যোগকে স্বাগত কবীর ভূঁইয়ার, যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের আহ্বান➤নদী আছে, শুধু নেই প্রাণ➤পুরো ঘটনা জেনে সালমান মুক্তাদিরের মন্তব্য করা উচিত ছিল: রাশেদ খান

― Advertisement ―

বোয়িং কেনার পেছনে ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের পেছনে কোনো ‘গোপন এজেন্ডা নেই’ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, দেশের প্রয়োজন ও চাহিদা বিবেচনায়...

বাকলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১৫

Homeচট্টগ্রামবাকলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সৈয়দ শাহ রোডের মোরশেদ টাওয়ারের সামনে সড়কে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষকারীরা ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি রাস্তায় চলাচলরত সিএনজি অটোরিকশার গ্লাস ভাঙচুর করে। এতে জনসাধারণের জানমালের ক্ষতি ও নাশকতার আশঙ্কা তৈরি হয়। খবর পেয়ে পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে সংঘর্ষে সরাসরি জড়িত ১৫ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।