সীমান্তে ৫৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

0
17

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৩ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে একজনকে আটক করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদার, গোসাইলস্থল ও মাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও বড়জ্বালা বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে।

অভিযানে ইয়াবা, বিয়ার, এস্কাফ সিরাপ, মেহেদি, শাড়ি, রেড বুল এনার্জি ড্রিংকস, চকলেট, ফুসকা, বাসমতি চাল, বাজি, গরু, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৫২ লাখ ৮১ হাজার ৭০ টাকা। এ সময় একজনকে আটক করা হয়।

বিজিবি জানায়, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের নির্দেশনায় সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধ, নারী ও শিশু পাচার বন্ধ এবং মাদক ও চোরাচালান দমনে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here