
জরিমানা ছাড়াই মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার।
সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরিমানা ছাড়াই মূল কর ও ফি পরিশোধের মাধ্যমে সব ধরনের মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সুযোগ আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে।
এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে শেষবারের মতো জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে বিআরটিএ।

