এনআইডি জালিয়াতি ও ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে ঢাকায় গ্রেপ্তার ১

0
11

বায়োমেট্রিক তথ্য পরিবর্তন করে এনআইডি-পাসপোর্ট তৈরি এবং ব্যক্তিগত তথ্য বিক্রির চক্রের সদস্য বলে দাবি পুলিশের

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি ও জনগণের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে কামরুজ্জামান (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরইউ-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।

গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর অধীনে দায়ের করা একটি মামলার তদন্তের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার কামরুজ্জামান মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের রসুলপুর সতুরচর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে ঢাকার পূর্ব নাখালপাড়ার ৩০৩ নম্বর ভবনের বি-১ ফ্ল্যাটে বসবাস করতেন।

পুলিশের তথ্য অনুযায়ী, রমনা মডেল থানায় গত ১৩ সেপ্টেম্বর দায়ের করা ১৫ নম্বর মামলার তদন্তে কামরুজ্জামানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে দ্বৈত এনআইডি তৈরি, বায়োমেট্রিক যাচাইয়ের তথ্য পরিবর্তন করে এনআইডি ও পাসপোর্ট তৈরি, জনগণের ব্যক্তিগত তথ্য বিক্রি এবং ডিজিটাল জালিয়াতির অভিযোগ রয়েছে।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তি ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য বলে অভিযোগ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here