
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এসআরইউ-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।
গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকা মহানগরীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে মো. বিপ্লব মাহমুদ ওরফে রনিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শেরেবাংলা নগর থানায় গত ৩ অক্টোবর দায়ের করা ৫ নম্বর মামলার তদন্তে তার নাম উঠে আসে। এরই ধারাবাহিকতায় এসআরইউ-ডিএমপির ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার বিপ্লব মাহমুদের পিতার নাম ঈমান আলী শেখ। তার স্থায়ী ঠিকানা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার খামার মাগুরা এলাকায়। তিনি ঢাকার ধানমন্ডির মধুবাজার ছোট মসজিদ এলাকায় বসবাস করতেন।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

