চট্টগ্রামে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

0
30

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বন্দর থানাধীন নিমতলা ফ্লাইওভার চেকপোস্ট বক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম রাশেদুল ইসলাম (৪৫)। তিনি রফিকুল ইসলাম ওরফে আজাদ নামেও পরিচিত।

পুলিশ জানায়, সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) ও সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন)-এর তত্ত্বাবধানে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমের নেতৃত্বে একটি দল চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। এ সময় সন্দেহভাজন রাশেদুল ইসলামকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাঁধে থাকা একটি কালো ব্যাগ থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) ইমরান ফয়সাল। এ ঘটনায় বন্দর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here