শিরোনাম
তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক দল নিষিদ্ধ: ইতিহাস, রাষ্ট্রক্ষমতা ও বাংলাদেশের নতুন বাস্তবতাতোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃবাঙালি মুসলমানদের ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ: শাহ মোহাম্মদ বদিউল আলম ও ব্যারিস্টার আবদুর রসুলের গৌরবগাথা নবজাগরণ, শিক্ষা আন্দোলন ও মুসলিম সাংবাদিকতার এক বিস্মৃত ইতিহাস“নজরুল চর্চাই গড়ে তুলবে মানবিক, অসাম্প্রদায়িক ও আলোকিত প্রজন্ম”ঈদের আনন্দে হৃদয়ের পুনর্মিলন: কক্সবাজার ক্লাব লিমিটেডের সৌহার্দ্যের মহাসম্মিলন-জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ ৩ ডাকাত গ্রেফতারকুরবানি : আধ্যাত্মিক তাৎপর্য ও তরিকায়ে মাইজভান্ডারীয়াক্লিকবেট সাংবাদিকতার আগ্রাসন ও আস্থার সংকট: গণমাধ্যমের নৈতিক পুনর্জাগরণ এখন সময়ের অনিবার্য দাবিবিপণিবিতানে ক্রেতা কম, ফুটপাতেই বেশি ভিড়

― Advertisement ―

তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং পুষ্টির চাহিদা পূরণে ব্যতিক্রমী এক ফল উৎসবের আয়োজন করেছে মানবিক সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন।...

ডবলমুরিংয়ে সরকারবিরোধী মিছিল: ৮ জন আটক

Homeচট্টগ্রামডবলমুরিংয়ে সরকারবিরোধী মিছিল: ৮ জন আটক

চট্টগ্রামের ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের বিপরীত পাশে ডেবার দক্ষিণ পাড় গলির মুখে বৃহস্পতিবার দুপুরে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শ্রমিকলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ৩৫-৪০ জন নেতা-কর্মী।

সংবাদ পেয়ে ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আজাদ নিজে নেতৃত্বে থানা এলাকার টহলরত অফিসার, ফোর্স ও অভিযান টিম ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে ৮ জনকে আটক করেন।

আটকরা হলেন—
১. ছালে মো. জাফর প্রঃ সানজিদ (২০), পিতা-ছালেহ আহমদ, মাতা-ফরিদা বেগম, সাং-মোগলটুলী, ওয়ার্ড নং-২৮, চট্টগ্রাম।
২. বাহারুল হোসেন রকি (২৫), পিতা-মজিবুর রহমান, মাতা-মমতাজ বেগম, সাং-সুবিদপুর, চাঁদপুর; বর্তমানে-ডবলমুরিং, চট্টগ্রাম।
৩. মো. পিয়াস (২৮), পিতা-মো. ইলিয়াস, মাতা-পান্না বেগম, সাং-সোহাগী বাজার, ময়মনসিংহ; বর্তমানে-ডবলমুরিং, চট্টগ্রাম।
৪. মো. আল আমিন শেখ (৩৬), পিতা-লুৎফর রহমান, মাতা-আম্বিয়া বেগম, সাং-ফকিরহাট, গোপালগঞ্জ; বর্তমানে-ডবলমুরিং, চট্টগ্রাম।
৫. মো. আমির হোসেন বাচ্চু (৪০), পিতা-মৃত জয়নাল আবেদীন, মাতা-হোসনে আরা বেগম, সাং-কুতুবপুর, নোয়াখালী; বর্তমানে-ডবলমুরিং, চট্টগ্রাম।
৬. মো. রাব্বী (২২), পিতা-মো. এস্কান্দার, মাতা-সিরাতুল নূর, সাং-ছোটপোল, চট্টগ্রাম।
৭. মো. মহসীন (২৮), পিতা-মো. হানিফ, মাতা-মনোয়ারা বেগম, সাং-বালাশপুর, লক্ষ্মীপুর; বর্তমানে-পোর্ট কলোনী, চট্টগ্রাম।
৮. মো. মহসিন পাটোয়ারী (৪৮), পিতা-মৃত ছিদ্দিকুর রহমান পাটোয়ারী, মাতা-হাছু বেগম, সাং-পোর্ট কলোনী, চট্টগ্রাম।

ওসি বাবুল আজাদ ভোরের আওয়াজকে জানান, “আইনের বাইরে কেউ যেতে পারবে না। সরকারবিরোধী কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানায়, আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শ্রমিকলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য। তারা সরকারকে অবৈধ ঘোষণা, সরকার উৎখাত এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুক্ত করে দেশে আনার দাবিতে স্লোগান দিচ্ছিল।

এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬(১)/৮/৯/১০/১৩ ধারায় মামলা (নম্বর-১০, তারিখ: ১১/০৯/২০২৫) দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদেরকে মামলাসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।