শিরোনাম
চট্টগ্রাম নাগরিক ফোরামের ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে-চট্টগ্রামে লায়ন সাইফুল ইসলাম ও লায়ন জাহাঙ্গীর আলমের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিতবাংলাদেশের পর্যটন শিল্পে এক দূরদর্শী নেতৃত্ব: বিপিসি চেয়ারম্যান মো. শামীমুজ্জামানের নেতৃত্বে অগ্রযাত্রার প্রেরণাটুঙ্গিপাড়ায় গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত তোরণে আগুনচট্টগ্রামে দলীয় ক্লাব ভাঙচুর নিয়ে নতুন বিতর্ক ‘বাদী পক্ষকে হয়রানি করতেই পরিকল্পিত নাটক’—অভিযোগ স্থানীয়দেরজরুরি নিখোঁজ সংবাদ: ১২ বছরের শিশু মোহাম্মদ তামিমকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনাএলএনজি সরবরাহ কমায় দেশজুড়ে তীব্র গ্যাস সংকটবাংলাদেশে তৈরি হোন্ডা এনএক্স২০০ যাচ্ছে মেক্সিকোতেবর্ষার শেষদিকেও নৌকা তৈরির ব্যস্ততাপুরো আগস্টের আবহাওয়া কেমন থাকবে, জানাল বিডব্লিউওটি

― Advertisement ―

চট্টগ্রাম নাগরিক ফোরামের ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে-

চট্টগ্রাম, ২ আগস্ট ২০২৬: চট্টগ্রাম নাগরিক ফোরামের একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার...

বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া সেই ডেপুটি গভর্নর এবার যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন

Homeঅর্থনীতিবিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া সেই ডেপুটি গভর্নর এবার যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন

আগামী ১১ অক্টোবর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। ‘ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ’ ও ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বোর্ড অব গভর্নরসের বার্ষিক সভা ২০২৫’-এ অংশ নিতে তিনি এই সফরে যাচ্ছেন বলে জানা গেছে। তার এ সফরের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যদিও এর আগে তিনি নামিবিয়া যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে সেখান থেকে তাকে ফেরত পাঠানো হয়েছিল। গত ৭ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের এক অভ্যন্তরীণ আদেশে জানানো হয়, সরকার কর্তৃক অনুমোদিত ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান গভর্নর ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে ১৩-১৮ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় সভায় অংশ নেবেন। সফরের পুরো সময়কে দায়িত্বকাল হিসেবে গণ্য করা হবে এবং তিনি তার বেতনভাতা বাংলাদেশি মুদ্রায় গ্রহণ করবেন। সফরের যাবতীয় ব্যয় বাংলাদেশ ব্যাংকের বাজেট থেকে বহন করা হবে। তিনি ১১ অক্টোবর বা নিকটতম সুবিধাজনক তারিখে ঢাকা ত্যাগ করবেন এবং ১৯ অক্টোবরের মধ্যে দেশে ফিরবেন। অনুমোদিত সময়সীমার বাইরে বিদেশে অবস্থান করতে পারবেন না বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। এর আগে গত আগস্টে সরকারি এক কর্মসূচিতে যোগ দিতে নামিবিয়া যাওয়ার কথা ছিল ড. হাবিবুর রহমানের। কিন্তু সে সময় বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে যাত্রা থেকে বিরত রাখা হয়।জানা গেছে, ড. হাবিবুর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান। সাম্প্রতিক সময়ে ওই সরকারের আমলে নিয়োগ পাওয়া গভর্নর, ডেপুটি গভর্নর ও সরকারি-বেসরকারি ২৬ ব্যাংকের এমডি ও পরিচালকদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে দুদক ও ইমিগ্রেশন পুলিশকে। এনবিআর সদস্য বেলালকে সরিয়ে প্রজ্ঞাপন সংশ্লিষ্টদের মতে, তদন্ত চলাকালে কোনো কর্মকর্তাকে বিদেশ সফরের অনুমতি দেওয়া অনুচিত। অতীতে তদন্তাধীন কিছু কর্মকর্তা বিদেশে গিয়ে আর দেশে ফেরেননি। তাই একবার সফর আটকে দেওয়ার পরও এবার ডেপুটি গভর্নরকে যুক্তরাষ্ট্র সফরের অনুমতি দেওয়ায় বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে ক্ষোভ দেখা দিয়েছে। কর্মকর্তারা মনে করছেন, এই সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের ভাবমূর্তিকে ঝুঁকিতে ফেলতে পারে।