শিরোনাম
তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক দল নিষিদ্ধ: ইতিহাস, রাষ্ট্রক্ষমতা ও বাংলাদেশের নতুন বাস্তবতাতোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃবাঙালি মুসলমানদের ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ: শাহ মোহাম্মদ বদিউল আলম ও ব্যারিস্টার আবদুর রসুলের গৌরবগাথা নবজাগরণ, শিক্ষা আন্দোলন ও মুসলিম সাংবাদিকতার এক বিস্মৃত ইতিহাস“নজরুল চর্চাই গড়ে তুলবে মানবিক, অসাম্প্রদায়িক ও আলোকিত প্রজন্ম”ঈদের আনন্দে হৃদয়ের পুনর্মিলন: কক্সবাজার ক্লাব লিমিটেডের সৌহার্দ্যের মহাসম্মিলন-জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ ৩ ডাকাত গ্রেফতারকুরবানি : আধ্যাত্মিক তাৎপর্য ও তরিকায়ে মাইজভান্ডারীয়াক্লিকবেট সাংবাদিকতার আগ্রাসন ও আস্থার সংকট: গণমাধ্যমের নৈতিক পুনর্জাগরণ এখন সময়ের অনিবার্য দাবিবিপণিবিতানে ক্রেতা কম, ফুটপাতেই বেশি ভিড়

― Advertisement ―

তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং পুষ্টির চাহিদা পূরণে ব্যতিক্রমী এক ফল উৎসবের আয়োজন করেছে মানবিক সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন।...

**“রাস্তায় নয়, সব কর্মকাণ্ড সংসদকেন্দ্রিক করতে হবে”—মির্জা ফখরুল**

Homeরাজনীতি**“রাস্তায় নয়, সব কর্মকাণ্ড সংসদকেন্দ্রিক করতে হবে”—মির্জা ফখরুল**

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর রাস্তায় নয়, সমস্ত কর্মকাণ্ডকে সংসদকেন্দ্রিক করা জরুরি। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে শ্রমিক সংগঠনের এক সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ ১৫ বছরে যে নাশপাতি ও জঞ্জাল সৃষ্টি করেছে, তা এক বছরের মধ্যে ঠিক করা কারো পক্ষে সম্ভব নয়। তাই রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসা পার্লামেন্টকে শক্তিশালী করার দিকে মনোযোগ দিতে হবে। সমস্ত কর্মকাণ্ডকে সংসদকেন্দ্রিক করতে হবে। মির্জা ফখরুল বলেন, “যদি আমরা এটি না করি, পার্লামেন্টারি ডেমোক্রেসি কার্যকর হবে না। পৃথিবীর যেসব দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি সফল হয়েছে, সেখানে সংসদই রাজনীতির কেন্দ্রবিন্দু। তাই আমাদেরও রাস্তায় না থেকে পার্লামেন্টে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “রাস্তায় আমরা ৫০ বছর ধরে চলছি। এখন সময় এসেছে পার্লামেন্টকে শক্তিশালী করে গণতন্ত্রকে একটি স্থায়ী সংস্কৃতিতে রূপান্তরিত করার।” বিএনপি মহাসচিব সকল রাজনৈতিক দলকে আহ্বান জানান, আসুন আমরা নিজেদের ছোটখাট ভিন্নতা দূর করি এবং আগামী নির্বাচনকে একটি অর্থপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে গড়ে তুলি। তিনি উল্লেখ করেন, গতকাল এক ঐতিহাসিক রাজনৈতিক ঘটনা ঘটেছে। বেশিরভাগ রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য। এতে রাষ্ট্র কাঠামো ও মূলনীতির সংস্কার, রাজনীতির স্বচ্ছতা, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং গণতান্ত্রিক সংস্কৃতির প্রসার সম্ভব হয়েছে। সম্মেলনটি রাজধানীর গ্রিন রোডে পানি ভবনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। এতে নতুন নেতৃত্ব হিসেবে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে সভাপতি এবং হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। অনুষ্ঠানে শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী, শ্রম সংস্কার কমিশনের প্রধান ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতারা বক্তব্য রাখেন।