শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

আলোচিত সেই বাংলাদেশি পর্ন তারকা যুগল গ্রেপ্তার

Homeঅপরাধআলোচিত সেই বাংলাদেশি পর্ন তারকা যুগল গ্রেপ্তার

বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে পর্ন কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে আলোচিত বাংলাদেশি পর্ন তারকা দম্পতিকে বান্দরবান থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তিনি জানান, ওই দম্পতি বিদেশভিত্তিক একটি জনপ্রিয় ওয়েবসাইটে নিয়মিত প্রাপ্তবয়স্ক কনটেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত ওয়েবসাইটটি বিশ্বের শীর্ষস্থানীয় পর্ন সাইটগুলোর একটি হিসেবে উঠে আসে। সিআইডির একটি বিশেষ টিম বান্দরবান থেকে তাদের গ্রেপ্তার করে, বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে, বাংলাদেশে বসে আন্তর্জাতিক প্রাপ্তবয়স্ক কনটেন্ট প্ল্যাটফর্মে সক্রিয় থাকার অভিযোগে তাদের নাম আলোচনায় আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ‘মডেল’ হিসেবে পরিচয় দেওয়া এই দম্পতি বিশ্বের অন্যতম বড় প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটে নিয়মিত ভিডিও প্রকাশ করতেন।

গবেষণাধর্মী অনুসন্ধান প্ল্যাটফর্ম *দ্য ডিসেন্ট*-এর প্রতিবেদন অনুযায়ী, তারা ২০২৪ সালের মে মাস থেকে অনলাইনে সক্রিয় হন এবং এক বছরের মধ্যেই শতাধিক ভিডিও প্রকাশ করে বিপুল দর্শক ও অনুসারী অর্জন করেন। প্রতিবেদনে আরও বলা হয়, তারা শুধু একটি ওয়েবসাইটেই নয়, একাধিক অনলাইন প্ল্যাটফর্মেও কনটেন্ট প্রকাশ করতেন। পাশাপাশি টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রামে নিজেদের প্রচারণাও চালাতেন।

২০২৪ সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয়, যেখানে কয়েক হাজার সদস্য যুক্ত আছেন। সেখানে নিয়মিত নতুন ভিডিওর লিংক ও আয়সংক্রান্ত স্ক্রিনশট শেয়ার করা হতো।

অনুসন্ধানে আরও জানা যায়, তরুণদের এই ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার প্রলোভন দেখানো হতো। অনলাইনে কিছু পোস্টে লেখা থাকত— ‘নতুন ক্রিয়েটর যুক্ত করুন, অর্থ উপার্জনের সুযোগ পান’।

বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি তৈরি ও বিতরণ একটি গুরুতর ফৌজদারি অপরাধ।