শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

**পাকিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্পে রাতভর আতঙ্ক**

Homeআন্তর্জাতিক**পাকিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্পে রাতভর আতঙ্ক**

পাকিস্তানে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়া, আজাদ কাশ্মীরসহ বিভিন্ন অঞ্চল। মঙ্গলবার রাতের এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশজুড়ে। আফটারশকের ভয়ে বহু মানুষ ঘর ছেড়ে বাইরে অবস্থান নেন, যদিও পরবর্তীতে বড় কোনো কম্পন অনুভূত হয়নি। সম্প্রতি দেশটিতে একের পর এক ভূমিকম্পে উদ্বেগ বেড়েছে। মাত্র চার দিন আগেই ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে খাইবার পাখতুনখোয়া ও ইসলামাবাদ অঞ্চলে। এর আগে আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু পাকিস্তানজুড়ে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। জিও নিউজের তথ্যমতে, মঙ্গলবারের ভূমিকম্প পাঞ্জাবের রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, পেশোয়ার, আপার দির, মালাকান্ড, বাজাউর, চিত্রাল, মুরি ও আজাদ কাশ্মীরের একাধিক অঞ্চলে অনুভূত হয়। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৩৪ কিলোমিটার গভীরে। উল্লেখ্য, সেপ্টেম্বরে আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে ২,২০০ জনের বেশি মানুষ নিহত হয়। এরপর থেকেই পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতেও কম্পন অনুভূত হচ্ছে। প্রধান আবহাওয়াবিদ আমির হায়দারের মতে, কয়েক দশক পর লান্দি ফল্ট লাইন সক্রিয় হওয়ায় দেশটিতে সাম্প্রতিক এসব ভূকম্পন ঘটছে।