শিরোনাম
কার্গো ভিলেজে বারবার আগুন, বাড়ছে রহস্য ও প্রশ্ন“এপিবিএনের কল্যাণ, দক্ষতা ও জনসেবার মানোন্নয়নে আইজিপির সুদূরপ্রসারী দিকনির্দেশনা-“সাংবাদিকের বাসায় হামলা, সিসিটিভি ভাঙচুর ও প্রাণনাশের হুমকি-ভিসা ছাড়াই ৩৬ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশি পাসপোর্টধারীদেরচার বছরেও শেষ হয়নি সড়ক ও কালভার্টের কাজ, চরম দুর্ভোগে এলাকাবাসীনতুন পে-স্কেল নিয়ে সুখবর, তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনাহজ শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজিতিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক দল নিষিদ্ধ: ইতিহাস, রাষ্ট্রক্ষমতা ও বাংলাদেশের নতুন বাস্তবতাতোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃ

― Advertisement ―

কার্গো ভিলেজে বারবার আগুন, বাড়ছে রহস্য ও প্রশ্ন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে। নির্মাণ ত্রুটি, দায়িত্বে অবহেলা নাকি নাশকতা—কী কারণে এসব আগুন...

**পাবনার বেড়ায় মানসিক প্রতিবন্ধী কিশোর নিখোঁজ**

Homeআন্তর্জাতিক**পাবনার বেড়ায় মানসিক প্রতিবন্ধী কিশোর নিখোঁজ**

পাবনার বেড়া উপজেলায় দুই দিন ধরে একটি মানসিক প্রতিবন্ধী কিশোর নিখোঁজ রয়েছে। নিখোঁজ কিশোরের নাম মো. সাদমান সাদিক সানি (১৫)। সে বেড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের আলহেরা নগরের মো. রুহুল আমিন ও মোছা. বাকিয়া আক্তার নিলার ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বেড়া হাসপাতাল সংলগ্ন তিনমাথা মোড় এলাকা থেকে হঠাৎ করে সাদমান নিখোঁজ হয়। দুই দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। আত্মীয়স্বজন ও স্থানীয়রা সম্ভাব্য সব জায়গায় খোঁজ চালালেও ব্যর্থ হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, সাদমান মানসিকভাবে অসুস্থ এবং কথা বলার সময় আঞ্চলিক ভাষা ব্যবহার করে। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা টুপি, নীল পাঞ্জাবি, নীল ট্রাউজার এবং খয়েরি রঙের স্যান্ডেল। উচ্চতা প্রায় ৫ ফুট ৭ ইঞ্চি, গায়ের রং ফর্সা এবং ওজন প্রায় ৫৫ কেজি। নিখোঁজের ঘটনায় তার চাচা মো. আল আমিন বেড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বেড়া মডেল থানার ওসি হাবিবুল ইসলাম জানান, জিডির বিষয়টি সত্য এবং ইতিমধ্যে আমরা কিশোরকে খুঁজে বের করার চেষ্টা করছি। প্রাথমিকভাবে জানা গেছে, তার অবস্থান ঢাকায় হতে পারে। উদ্ধার কাজ চলমান।