দেশজুড়ে তিন দিন তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস

0
149

দেশজুড়ে আগামী তিন দিন দিন-রাতের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রোববার (৯ নভেম্বর) অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল (১০ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশের উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমবে। একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকবে মঙ্গলবার (১১ নভেম্বর) ও বুধবার (১২ নভেম্বর)। তবে বুধবার রাতে ও দিনে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে, তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here