শিরোনাম
বিয়ের নিবন্ধনে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগনেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধেআজকে স্বর্ণের বাজারদরট্রাফিক সপ্তাহ এলেও সিলেটে কমছে না যানজটআদ্-দ্বীনের অন্যান্য শাখা চালু থাকবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রীঅপবাদ, বৈষম্য ও প্রত্যাবর্তনের গল্প ওসি জসিম উদ্দিনকে ঘিরে এক পেশাদার পুলিশ কর্মকর্তার সংগ্রাম এবং পুলিশ কমিশনার শওকত আলীর বিচক্ষণ সিদ্ধান্ত-বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, তীব্র যানজটনবম পে-স্কেল: চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি, বেতন-ভাতায় বড় পরিবর্তনের আভাসতিন দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফসিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুসহ ৭০ জনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৯৭

― Advertisement ―

বিয়ের নিবন্ধনে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগ

বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে ম্যানুয়াল জন্মসনদের পরিবর্তে অনলাইন জন্মনিবন্ধন রেকর্ড বাধ্যতামূলক করতে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে...

পাওনা টাকা চাওয়ায় মোবাইল ব্যবসায়ী খুন, প্রধান আসামি গ্রেপ্তার

Homeচট্টগ্রামপাওনা টাকা চাওয়ায় মোবাইল ব্যবসায়ী খুন, প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের এনায়েত বাজারে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে আকাশ ঘোষ (২৬) নামে এক যুবক নিহত হন। এই ঘটনার মূল অভিযুক্ত সানি র‍্যাবের হাতে শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে গ্রেপ্তার হন। র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী কমিশনার এআরএম মোজাফফর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনা ঘটেছিল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১টার দিকে। আকাশকে ছুরিকাঘাতের পর স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহত আকাশ নগরের গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা, আর অভিযুক্ত সানি এনায়েত বাজার এলাকার স্থানীয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি। র‍্যাবই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী কমিশনার মোজাফফর হোসেন বলেন, শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।