শিরোনাম
বিয়ের নিবন্ধনে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগনেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধেআজকে স্বর্ণের বাজারদরট্রাফিক সপ্তাহ এলেও সিলেটে কমছে না যানজটআদ্-দ্বীনের অন্যান্য শাখা চালু থাকবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রীঅপবাদ, বৈষম্য ও প্রত্যাবর্তনের গল্প ওসি জসিম উদ্দিনকে ঘিরে এক পেশাদার পুলিশ কর্মকর্তার সংগ্রাম এবং পুলিশ কমিশনার শওকত আলীর বিচক্ষণ সিদ্ধান্ত-বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, তীব্র যানজটনবম পে-স্কেল: চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি, বেতন-ভাতায় বড় পরিবর্তনের আভাসতিন দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফসিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুসহ ৭০ জনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৯৭

― Advertisement ―

বিয়ের নিবন্ধনে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগ

বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে ম্যানুয়াল জন্মসনদের পরিবর্তে অনলাইন জন্মনিবন্ধন রেকর্ড বাধ্যতামূলক করতে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে...

পাওনা টাকা নিয়ে বিরোধে মোবাইল ব্যবসায়ী আকাশ ঘোষ হত্যা

Homeচট্টগ্রামপাওনা টাকা নিয়ে বিরোধে মোবাইল ব্যবসায়ী আকাশ ঘোষ হত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার এনায়েতবাজার এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মোবাইল মেকানিক আকাশ ঘোষ (২৬) খুন হয়েছেন। ১৪ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আকাশকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে র‍্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। পরে র‍্যাব-৭ এর একটি দল চন্দনাইশ থানার রৌশনহাট এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূলহোতা মো. সানি (২৪), পিতা—মো. আলমকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একটি দল কোতোয়ালি থানার রেয়াজউদ্দিন বাজার রোডের চৈতন্য গলি এলাকায় অভিযান চালিয়ে মো. ইউসুফ (৩৫), পিতা—মো. আলম এবং শাকিল আলম ফয়সাল (২৬), পিতা—নুর আলমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত আকাশ ঘোষ চট্টগ্রাম নগরীর গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা এবং পেশায় মোবাইল মেকানিক। প্রায় এক মাস আগে সানি তার ব্যবহৃত মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করতে আকাশের দোকানে গেলে আকাশ ১,৫০০ টাকা মেরামত খরচ দাবি করেন। সানি আংশিক টাকা পরিশোধ করলেও বাকি টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। ১৪ নভেম্বর রাতে আকাশ তার বকেয়া টাকা দাবি করলে সানি তাকে কসাইপাড়া এলাকার একটি গলিতে ডেকে নেয়। সেখানে সানি ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে আকাশকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।