**শিবির নেতার মৃত্যু খেজুর গাছ থেকে পড়ে**

0
139

চট্টগ্রামের মিরসরাইয়ে খেজুর গাছ থেকে পড়ে এক শিবির নেতার মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল্লাহ মনোয়ার (১৬) ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছাত্রশিবির সভাপতি এবং সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র। তিনি মুফতি মাওলানা নুরুছসালামের ছেলে। পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে সাইফুল্লাহ মনোয়ার বাড়ির পাশে খেজুর গাছে উঠেন। কিন্তু অসাবধানতাবশত তার পা ছিটকে পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১টার দিকে তাকে পুকুর থেকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সঙ্গে যোগাযোগ করা গেলেও কোন বক্তব্য পাওয়া যায়নি। জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here