শিরোনাম
বিয়ের নিবন্ধনে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগনেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধেআজকে স্বর্ণের বাজারদরট্রাফিক সপ্তাহ এলেও সিলেটে কমছে না যানজটআদ্-দ্বীনের অন্যান্য শাখা চালু থাকবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রীঅপবাদ, বৈষম্য ও প্রত্যাবর্তনের গল্প ওসি জসিম উদ্দিনকে ঘিরে এক পেশাদার পুলিশ কর্মকর্তার সংগ্রাম এবং পুলিশ কমিশনার শওকত আলীর বিচক্ষণ সিদ্ধান্ত-বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, তীব্র যানজটনবম পে-স্কেল: চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি, বেতন-ভাতায় বড় পরিবর্তনের আভাসতিন দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফসিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুসহ ৭০ জনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৯৭

― Advertisement ―

বিয়ের নিবন্ধনে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগ

বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে ম্যানুয়াল জন্মসনদের পরিবর্তে অনলাইন জন্মনিবন্ধন রেকর্ড বাধ্যতামূলক করতে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে...

**চট্টগ্রামের মিরসরাইয়ে ইপিআই টিকাকেন্দ্রে আগুন**

Homeচট্টগ্রাম**চট্টগ্রামের মিরসরাইয়ে ইপিআই টিকাকেন্দ্রে আগুন**

চট্টগ্রামের মিরসরাইয়ের দুর্গাপুরে একটি সরকারি ইপিআই টিকাকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে পুরো টিকাকেন্দ্রটি ছাই হয়ে গেছে। ঘটনা শনিবার (২২ নভেম্বর) রাত ১টার দিকে দুর্গাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব দুর্গাপুর গ্রামের মকছুদ আহমদ ডিলারের বাড়ির সামনে থাকা টিনশেডের টিকাকেন্দ্রে ঘটে। মৃত মকছুদ আহমদের ছেলে আবুল হাসিম জানান, প্রায় ৩০ বছর ধরে ওই কেন্দ্রটি সরকারের অনুমোদিত টিকাকেন্দ্র হিসেবে পরিচালিত হতো। সেখানে বিদ্যুৎ সংযোগ ছিল না এবং রাতে কেউ থাকত না; কেন্দ্রটি শুধু টিকা দেওয়ার জন্য ব্যবহৃত হতো। তিনি ধারণা করেন, কোনো শত্রুতাবশত ঘরটিতে আগুন লাগানো হয়েছে। আবুল হাসিম বলেন, পাশের বাড়ির লোক আগুনের ধোঁয়া ও লেলিহান শিখা দেখে রাতেই খবর দেয়। আমরা বাইরে গিয়ে দেখি পুরো ঘর দাউদাউ করে জ্বলছে। আগুন নেভাতে গিয়ে আমি এবং আমার ভাতিজা আরাফাতসহ কয়েকজন আহত হয়েছি। আগুনে কেন্দ্রের চেয়ার, টেবিল, একটি খাটসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি মৌখিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানানো হয়েছে এবং জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কর্মকর্তা কবির হোসেন জানান, আগুনে কেন্দ্রের চেয়ার, টেবিল ও কাগজপত্র পুড়ে গেছে, এবং এ বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি এবং তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।