শিরোনাম
“জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে বিতর্ক: খুলশী থানার নেতৃত্ব, জনআস্থা এবং ওসি আরিফকে প্রত্যাহারের দাবির প্রেক্ষাপট-সংসদে আবারও উচ্চারিত হলো চট্টগ্রামের প্রাণের দাবি বাণিজ্যিক রাজধানীর কথা- এমপি জসীম উদ্দীনের প্রশ্নে নতুন গতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের জবাবে আশার আলো বেগম খালেদা জিয়ার ঘোষণার ২৩ বছর পর বাস্তবায়নের পথে কি এগোবে চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানীর স্বপ্ন?সুফিয়া নুর ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টির যোগানে ফল উৎসব অনুষ্ঠিত“৮৪০ ঘণ্টার আলোকযাত্রা : সোনারগাঁও থানার ওসি গোলাম সরোয়ার, কিছু স্মৃতি, কিছু মানুষ এবং এক অনন্য বিকেলের গল্প-আজ ১৩ জুন কক্সবাজার সফরে মাননীয় প্রধানমন্ত্রী: উন্নয়ন, সম্ভাবনা ও মানবিক রাষ্ট্রচিন্তার নতুন দিগন্ত কক্সবাজার ক্লাব লিমিটেডের উষ্ণ স্বাগত ও শুভেচ্ছা বার্তা-মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১,৬৫২ : যাত্রী কল্যাণ সমিতিনেপালের রাষ্ট্রপতিসহ বিশিষ্টজনদের আম উপহার দিল বাংলাদেশরাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধনঘুমন্ত জাতিকে জাগ্রত করার স্বপ্নে এক প্রবাসীর রাজনৈতিক অভিযাত্রা | বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল হক খানের মুখোমুখি-দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

― Advertisement ―

“জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে বিতর্ক: খুলশী থানার নেতৃত্ব, জনআস্থা এবং ওসি আরিফকে প্রত্যাহারের দাবির প্রেক্ষাপট-

মো. কামাল উদ্দিনঃ চট্টগ্রামের মানুষ বহু ঘটনা দেখেছে। রাজনৈতিক অস্থিরতা দেখেছে, অপরাধের উত্থান-পতন দেখেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্যও দেখেছে। কিন্তু এমন কিছু ঘটনা ঘটে, যা...

**২৯ নভেম্বর মক ভোট অনুষ্ঠিত হবে: ইসি সচিব**

Homeজাতীয়**২৯ নভেম্বর মক ভোট অনুষ্ঠিত হবে: ইসি সচিব**

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ২৯ নভেম্বর মক ভোটের আয়োজন করা হবে। এছাড়া প্রবাসিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনের ভোটের পাশাপাশি গণভোটেও অংশগ্রহণ করতে পারবেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ইসি সচিব বলেন, “২৯ নভেম্বর কমিশনে মক ভোটিং হবে। এতে বোঝা যাবে ভোট আয়োজনের জন্য আর কী কী প্রস্তুতি প্রয়োজন। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আগে থেকেই সরবরাহ করা হবে, যাতে শেষ মুহূর্তে কোনো সমস্যা না হয়।” তিনি আরও জানান, ভোটার তালিকার প্রিভিউ প্রক্রিয়া চলছে এবং ডিসেম্বরের ৫ তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হবে। এছাড়া ভোটকেন্দ্র বা বুথ বাড়ানোর প্রয়োজন রয়েছে কি না, তা নিয়েও পর্যালোচনা চলছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “আগামী এক থেকে দুই দিনের মধ্যে গণভোট আইন অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশিত হবে। উপদেষ্টা পরিষদ ইতোমধ্যেই অধ্যাদেশটি চূড়ান্ত অনুমোদন দিয়েছে। গণভোটে এক প্রশ্ন থাকবে, যা নিয়ে জনগণ হ্যাঁ–না ভোট দেবে।” তিনি আরও জানান, গণভোটের ব্যালট ভিন্ন রঙের হবে। কোনো কেন্দ্রে জাতীয় নির্বাচনের ভোট না হলেও, যদি গণভোট অনুষ্ঠিত হয়, তা কমিশন বিবেচনা করবে। গণভোট জাতীয় নির্বাচনের সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।