মহিলা দলের নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, সুখবর পেলেন মর্জিনা আক্তার

0
123

কক্সবাজারের টেকনাফে এক মহিলা দলের নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া মর্জিনা আক্তার সিদ্দিকী বর্তমানে কক্সবাজার জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার (০১ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মর্জিনা আক্তার সিদ্দিকী বিষয়টি সম্পর্কে বলেন, “২০২৪ সালের শুরুতে আওয়ামী লীগ আমলে দলের শৃঙ্খলা ভঙ্গ করে উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণের কারণে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপর বেশ কিছুদিন দলের কার্যক্রম থেকে দূরে ছিলাম। তবে পরে কিছুদিন ধরে দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখি এবং একপর্যায়ে ঢাকায় গিয়ে কেন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করে ভুল স্বীকার করলে দল আমাকে ক্ষমা করে এবং বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে।” তিনি আরও বলেন, “আমি এ সিদ্ধান্তে অত্যন্ত খুশি। এখন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করে যাব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here