শিরোনাম
বিয়ের নিবন্ধনে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগনেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধেআজকে স্বর্ণের বাজারদরট্রাফিক সপ্তাহ এলেও সিলেটে কমছে না যানজটআদ্-দ্বীনের অন্যান্য শাখা চালু থাকবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রীঅপবাদ, বৈষম্য ও প্রত্যাবর্তনের গল্প ওসি জসিম উদ্দিনকে ঘিরে এক পেশাদার পুলিশ কর্মকর্তার সংগ্রাম এবং পুলিশ কমিশনার শওকত আলীর বিচক্ষণ সিদ্ধান্ত-বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, তীব্র যানজটনবম পে-স্কেল: চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি, বেতন-ভাতায় বড় পরিবর্তনের আভাসতিন দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফসিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুসহ ৭০ জনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৯৭

― Advertisement ―

বিয়ের নিবন্ধনে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগ

বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে ম্যানুয়াল জন্মসনদের পরিবর্তে অনলাইন জন্মনিবন্ধন রেকর্ড বাধ্যতামূলক করতে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে...

**আ.লীগের লকডাউনের দিনও চলবে যানবাহন: জানাল শ্রমিক ফেডারেশন**

Homeজাতীয়**আ.লীগের লকডাউনের দিনও চলবে যানবাহন: জানাল শ্রমিক ফেডারেশন**

আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী ‘লকডাউনের’ দিনেও গণপরিবহন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। কার্যক্রম নিষিদ্ধ দলটি আগামী সোমবার (১৭ নভেম্বর) লকডাউনের ডাক দিলেও সেদিন দেশের সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে। রোববার (১৬ নভেম্বর) রাজধানীর মতিঝিলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান। তিনি বলেন, *‘আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে থাকা অন্তর্বর্তী সরকারের কাজে বাধা দিতেই আওয়ামী লীগ লকডাউন আহ্বান করেছে। আমরা এসব কর্মসূচি ও নাশকতার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মালিক-শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি।’* হুমায়ূন কবির আরও বলেন, *‘দেশের যোগাযোগব্যবস্থা সচল রাখতে পরিবহন-মালিক ও শ্রমিকরা দায়িত্ব নিয়ে মাঠে আছেন। কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে তা প্রতিহত করা হবে। পাশাপাশি প্রশাসনও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে।’* সংবাদ সম্মেলনে ফেডারেশন আরও জানায়, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সময় দেশজুড়ে প্রায় ২০টি পরিবহনে আগুন দেওয়া হয়। ময়মনসিংহে আগুন দিয়ে বাসচালক জুলহাসকে হত্যার ঘটনারও তীব্র প্রতিবাদ জানায় সংগঠনটি। এ ঘটনায় সারা দেশে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। উল্লেখ্য, জুলাই মাসের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা হবে সোমবার। এর প্রতিবাদেই আওয়ামী লীগ লকডাউনের ডাক দিয়েছে।