শিরোনাম
তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক দল নিষিদ্ধ: ইতিহাস, রাষ্ট্রক্ষমতা ও বাংলাদেশের নতুন বাস্তবতাতোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃবাঙালি মুসলমানদের ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ: শাহ মোহাম্মদ বদিউল আলম ও ব্যারিস্টার আবদুর রসুলের গৌরবগাথা নবজাগরণ, শিক্ষা আন্দোলন ও মুসলিম সাংবাদিকতার এক বিস্মৃত ইতিহাস“নজরুল চর্চাই গড়ে তুলবে মানবিক, অসাম্প্রদায়িক ও আলোকিত প্রজন্ম”ঈদের আনন্দে হৃদয়ের পুনর্মিলন: কক্সবাজার ক্লাব লিমিটেডের সৌহার্দ্যের মহাসম্মিলন-জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ ৩ ডাকাত গ্রেফতারকুরবানি : আধ্যাত্মিক তাৎপর্য ও তরিকায়ে মাইজভান্ডারীয়াক্লিকবেট সাংবাদিকতার আগ্রাসন ও আস্থার সংকট: গণমাধ্যমের নৈতিক পুনর্জাগরণ এখন সময়ের অনিবার্য দাবিবিপণিবিতানে ক্রেতা কম, ফুটপাতেই বেশি ভিড়

― Advertisement ―

তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং পুষ্টির চাহিদা পূরণে ব্যতিক্রমী এক ফল উৎসবের আয়োজন করেছে মানবিক সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন।...

**কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত: বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা**

Homeআন্তর্জাতিক**কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত: বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা**

কক্সবাজার বিমানবন্দরে নির্ধারিত আন্তর্জাতিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিষয়টি সোমবার (২৭ অক্টোবর) এক সরকারি বিবৃতিতে নিশ্চিত করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন-১ শাখা থেকে জারি করা ওই পত্রে জানানো হয়, আন্তর্জাতিক ফ্লাইট চালুর পূর্ব পর্যন্ত কক্সবাজার বিমানবন্দর নন-শিডিউল আন্তর্জাতিক ফ্লাইট বা জরুরি অবতরণের ক্ষেত্রেও ব্যবহার না করার অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ঘোষণা দেয় সরকার। ঘোষণার পর বাংলাদেশ বিমানসহ কয়েকটি এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতিও নিচ্ছিল। তবে হঠাৎ করেই সেই কার্যক্রম স্থগিত করা হলো। কক্সবাজার বিমানবন্দরের উন্নয়নকাজ শুরু হয় ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে। ২০১৫ সালে এটি আন্তর্জাতিক মানে উন্নীত করার নতুন প্রকল্প হাতে নেয় বেবিচক (বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ)। ২০২১ সাল থেকে নতুন টার্মিনাল নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ চলছে, যা শেষ হওয়ার কথা ২০২৬ সালের ডিসেম্বরে। ইতোমধ্যে রানওয়ে ৬,৭৭৫ ফুট থেকে বাড়িয়ে ৯,০০০ ফুট করা হয়েছে। তবে প্রায় ১১ হাজার বর্গফুট আয়তনের নতুন টার্মিনাল ভবনের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। এছাড়া বিমানবন্দরটি আন্তর্জাতিক ঘোষণা পেলেও এখন পর্যন্ত কোনো দেশি বা বিদেশি এয়ারলাইন কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর আগ্রহ দেখায়নি।বর্তমানে চট্টগ্রাম ও সিলেট থেকে মধ্যপ্রাচ্য ও যুক্তরাজ্যগামী ফ্লাইট চালু রয়েছে, কিন্তু কক্সবাজার থেকে আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনাকে এখনো লাভজনক মনে করছে না বিমান সংস্থাগুলো।