
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় ইরাকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।ইরাকি সরকারের মুখপাত্র বাসেম আল-আওয়াদি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেন, ইরানি জনগণ ও সমগ্র মুসলিম বিশ্বের প্রতি ইরাক সমবেদনা জানাচ্ছে। তিনি খামেনিকে আহলে বাইতের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেন।বিবৃতিতে আরও বলা হয়, এই হত্যাকাণ্ড একটি স্পষ্ট আগ্রাসন এবং নিন্দনীয় ঘটনা, যা মানবিক ও নৈতিক মানদণ্ড এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। রাষ্ট্রীয় শোকের সময় সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং শোক পালনকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।

