
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ গতকাল গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে ছাত্রনেতারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, শিক্ষা ও শিক্ষাঙ্গনের বর্তমান পরিস্থিতি এবং ছাত্র রাজনীতির ইতিবাচক ভূমিকা নিয়ে ট্রাস্টি রুবেল বড়ুয়ার সঙ্গে আলোচনা করেন। এ সময় নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জেরিন বড়ুয়া শুভ, সহ-সাধারণ সম্পাদক জ্যাকসন বড়ুয়া,সহ আরও কয়েকজন ছাত্রনেতা উপস্থিত ছিলেন। ট্রাস্টি রুবেল বড়ুয়া নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তরুণ প্রজন্মকেই দেশের আদর্শ রাজনীতিকে এগিয়ে নিতে হবে। তিনি শিক্ষাঙ্গনে সুস্থ রাজনৈতিক চর্চা ও নৈতিক নেতৃত্ব গঠনের ওপর গুরুত্বারোপ করেন। সৌজন্য সাক্ষাতের শেষে উভয়পক্ষ একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

