শিরোনাম
তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক দল নিষিদ্ধ: ইতিহাস, রাষ্ট্রক্ষমতা ও বাংলাদেশের নতুন বাস্তবতাতোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃবাঙালি মুসলমানদের ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ: শাহ মোহাম্মদ বদিউল আলম ও ব্যারিস্টার আবদুর রসুলের গৌরবগাথা নবজাগরণ, শিক্ষা আন্দোলন ও মুসলিম সাংবাদিকতার এক বিস্মৃত ইতিহাস“নজরুল চর্চাই গড়ে তুলবে মানবিক, অসাম্প্রদায়িক ও আলোকিত প্রজন্ম”ঈদের আনন্দে হৃদয়ের পুনর্মিলন: কক্সবাজার ক্লাব লিমিটেডের সৌহার্দ্যের মহাসম্মিলন-জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ ৩ ডাকাত গ্রেফতারকুরবানি : আধ্যাত্মিক তাৎপর্য ও তরিকায়ে মাইজভান্ডারীয়াক্লিকবেট সাংবাদিকতার আগ্রাসন ও আস্থার সংকট: গণমাধ্যমের নৈতিক পুনর্জাগরণ এখন সময়ের অনিবার্য দাবিবিপণিবিতানে ক্রেতা কম, ফুটপাতেই বেশি ভিড়

― Advertisement ―

তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং পুষ্টির চাহিদা পূরণে ব্যতিক্রমী এক ফল উৎসবের আয়োজন করেছে মানবিক সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন।...

জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ট্রেন ও সড়ক অবরোধ

Homeআন্তর্জাতিকজামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ট্রেন ও সড়ক অবরোধ

জামালপুর পৌর শহরের শেখেরভিটা এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে স্থানীয় বাসিন্দারা ট্রেন ও সড়ক অবরোধ করেছেন। এতে কয়েক ঘণ্টা ধরে যান চলাচল ও রেল যোগাযোগ ব্যাহত হয়। রোববার (০৩ মে) দুপুরে শহরের শেখেরভিটা রেলক্রসিং এলাকায় এই অবরোধ কর্মসূচি শুরু হয়। অবরোধের ফলে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী একটি কমিউটার ট্রেন প্রায় এক ঘণ্টা আটকে থাকে। একই সময়ে জামালপুর–মাদারগঞ্জ সড়কে যানবাহন চলাচলও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। দুপুর সোয়া দুইটা থেকে সোয়া তিনটা পর্যন্ত রেল ও সড়কপথে শত শত যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তির সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে। স্থানীয় বাসিন্দা রবিন জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে এলাকায় বৃষ্টির পানি জমে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়। গত ১০ থেকে ১২ দিন ধরে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে রয়েছেন। তিনি আরও জানান, জলাবদ্ধতার কারণে ইতোমধ্যে চারজন সাপে কামড়ের শিকার হয়েছেন। অন্য এক অবরোধকারী সাফিন বলেন, পৌর কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা সড়ক ও রেলপথ অবরোধ করেছেন। তিনি অভিযোগ করেন, প্রতি বছর বর্ষা মৌসুমে একই পরিস্থিতি তৈরি হলেও স্থায়ী কোনো সমাধান হয় না। পরিস্থিতি নিয়ন্ত্রণে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দেন। পরে তার আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করা হলে ধীরে ধীরে রেল ও সড়কপথে যান চলাচল স্বাভাবিক হয়।