শিরোনাম
বিয়ের নিবন্ধনে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগনেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধেআজকে স্বর্ণের বাজারদরট্রাফিক সপ্তাহ এলেও সিলেটে কমছে না যানজটআদ্-দ্বীনের অন্যান্য শাখা চালু থাকবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রীঅপবাদ, বৈষম্য ও প্রত্যাবর্তনের গল্প ওসি জসিম উদ্দিনকে ঘিরে এক পেশাদার পুলিশ কর্মকর্তার সংগ্রাম এবং পুলিশ কমিশনার শওকত আলীর বিচক্ষণ সিদ্ধান্ত-বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, তীব্র যানজটনবম পে-স্কেল: চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি, বেতন-ভাতায় বড় পরিবর্তনের আভাসতিন দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফসিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুসহ ৭০ জনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৯৭

― Advertisement ―

বিয়ের নিবন্ধনে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগ

বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে ম্যানুয়াল জন্মসনদের পরিবর্তে অনলাইন জন্মনিবন্ধন রেকর্ড বাধ্যতামূলক করতে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে...

**দলের নিবন্ধন নিয়ে তারেককে অনশন ভাঙার পরামর্শ ইসি সচিবের**

Homeজাতীয়**দলের নিবন্ধন নিয়ে তারেককে অনশন ভাঙার পরামর্শ ইসি সচিবের**

আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমানকে অনশন ভেঙে পুনর্বিবেচনার আবেদন করার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইনগতভাবে আমরা যা বলার, তা চিঠির মাধ্যমে জানিয়েছি। এখন তারা চাইলে আপিল করতে পারেন এবং যেসব ঘাটতি রয়েছে, তা পূরণ করে জমা দিতে পারেন।” তিনি আরও বলেন, “আপিল, সংশোধন বা সময় বর্ধন—এসব তো প্রচলিত প্রক্রিয়া। আশা করি, তারা বিষয়টি বিবেচনায় নেবেন এবং অনশন ভেঙে আইনগতভাবে সমস্যার সমাধানের পথে এগিয়ে আসবেন।” আপিল কোথায় করতে হবে—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, “আপিল করা যাবে কমিশনে বা সচিবালয়ে। যেহেতু চিঠিপত্র সচিবালয় থেকেই যায়, তাই সিনিয়র সচিব বা কমিশনের সচিব বরাবর আপিল করতে পারেন।” এদিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে টানা ১২৪ ঘণ্টা ধরে নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে আমরণ অনশন করছেন ‘আমজনতার দল’-এর সদস্য সচিব তারেক রহমান। তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে গেলেও তিনি অবস্থান থেকে সরে আসছেন না। রোববারও (৯ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে মাটিতে বিছানো চাদরে স্যালাইন হাতে শুয়ে ছিলেন তিনি। দুর্বল কণ্ঠে কথা বলতে কষ্ট হচ্ছিল তার। আশপাশে ভিড় করেছেন সাধারণ মানুষ—কেউ সংহতি জানাতে, কেউবা কৌতূহল থেকে। দুর্বল কণ্ঠে তারেক রহমান বলেন, “আমি আমার সিদ্ধান্তে অনড় আছি। এটা চলবে, অবশ্যই চলবে।”