শিরোনাম
তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক দল নিষিদ্ধ: ইতিহাস, রাষ্ট্রক্ষমতা ও বাংলাদেশের নতুন বাস্তবতাতোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃবাঙালি মুসলমানদের ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ: শাহ মোহাম্মদ বদিউল আলম ও ব্যারিস্টার আবদুর রসুলের গৌরবগাথা নবজাগরণ, শিক্ষা আন্দোলন ও মুসলিম সাংবাদিকতার এক বিস্মৃত ইতিহাস“নজরুল চর্চাই গড়ে তুলবে মানবিক, অসাম্প্রদায়িক ও আলোকিত প্রজন্ম”ঈদের আনন্দে হৃদয়ের পুনর্মিলন: কক্সবাজার ক্লাব লিমিটেডের সৌহার্দ্যের মহাসম্মিলন-জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ ৩ ডাকাত গ্রেফতারকুরবানি : আধ্যাত্মিক তাৎপর্য ও তরিকায়ে মাইজভান্ডারীয়াক্লিকবেট সাংবাদিকতার আগ্রাসন ও আস্থার সংকট: গণমাধ্যমের নৈতিক পুনর্জাগরণ এখন সময়ের অনিবার্য দাবিবিপণিবিতানে ক্রেতা কম, ফুটপাতেই বেশি ভিড়

― Advertisement ―

তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং পুষ্টির চাহিদা পূরণে ব্যতিক্রমী এক ফল উৎসবের আয়োজন করেছে মানবিক সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন।...

ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং-ওয়ং, এক লাখের বেশি মানুষকে সরানো ও শত শত ফ্লাইট বাতিল

Homeজাতীয়ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং-ওয়ং, এক লাখের বেশি মানুষকে সরানো ও শত...

সুপার টাইফুন ফাং-ওয়ং দ্রুত এগিয়ে আসছে, ফিলিপাইনে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। ঝড়টির গতিবেগ বর্তমানে ১৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। ইতিমধ্যেই এক লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং শত শত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। ফিলিপাইনের সরকার জানিয়েছে, পূর্ব ও উত্তরাঞ্চলের মানুষজনকে ঝড়ের ভয়াবহ প্রভাবে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। রোববার ফাং-ওয়ং সুপার টাইফুনে রূপ নিয়েছে, যার কারণে প্রবল বর্ষণ, বিধ্বংসী বাতাস ও জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর সর্বোচ্চ সতর্কতা সংকেত ৫ জারি করেছে। এতে দক্ষিণ-পূর্ব লুজনের বিভিন্ন এলাকা—বিশেষ করে কাটানডুয়ানেস, কামারিনেস নরতে এবং কামারিনেস সুর প্রদেশ অন্তর্ভুক্ত। এছাড়া রাজধানী মেট্রো ম্যানিলা ও আশপাশের এলাকা সংকেত নম্বর ৩-এ রাখা হয়েছে। ঝড়ের বাতাসের গতিবেগ বর্তমানে ১৮৫ কিলোমিটার, যা বাড়ে ২৩০ কিলোমিটার পর্যন্ত। স্থানীয়ভাবে ‘উওয়ান’ নামে পরিচিত এই ঝড় রোববার রাতের মধ্যেই লুজনের অরোরা প্রদেশে আঘাত হানতে পারে। টাইফুনের প্রভাবে ইস্টার্ন ভিসায়াস অঞ্চলের কিছু স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ফিলিপাইন কোস্টগার্ডের প্রকাশিত ছবিতে দেখা গেছে, মানুষজন ছোট নৌকা থেকে ট্রাকে মালপত্রসহ উঠছে, ঝড়ের আগে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, তিন শতাধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে দেখা যায়, কাটানডুয়ানেস প্রদেশে প্রবল বাতাসে গাছের ডালপালা দুলছে, আকাশে ঘন মেঘ ও ঝোড়ো বৃষ্টির শব্দ চারদিকে প্রতিধ্বনিত হচ্ছে। আবহাওয়া বিভাগের সতর্কবার্তায় বলা হয়েছে, ফাং-ওয়ং পরবর্তী ২৪ ঘণ্টা ‘অত্যন্ত বিপজ্জনক’ অবস্থায় থাকবে এবং দেশটির মধ্যাঞ্চল অতিক্রম করার পর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।