শিরোনাম
তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক দল নিষিদ্ধ: ইতিহাস, রাষ্ট্রক্ষমতা ও বাংলাদেশের নতুন বাস্তবতাতোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃবাঙালি মুসলমানদের ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ: শাহ মোহাম্মদ বদিউল আলম ও ব্যারিস্টার আবদুর রসুলের গৌরবগাথা নবজাগরণ, শিক্ষা আন্দোলন ও মুসলিম সাংবাদিকতার এক বিস্মৃত ইতিহাস“নজরুল চর্চাই গড়ে তুলবে মানবিক, অসাম্প্রদায়িক ও আলোকিত প্রজন্ম”ঈদের আনন্দে হৃদয়ের পুনর্মিলন: কক্সবাজার ক্লাব লিমিটেডের সৌহার্দ্যের মহাসম্মিলন-জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ ৩ ডাকাত গ্রেফতারকুরবানি : আধ্যাত্মিক তাৎপর্য ও তরিকায়ে মাইজভান্ডারীয়াক্লিকবেট সাংবাদিকতার আগ্রাসন ও আস্থার সংকট: গণমাধ্যমের নৈতিক পুনর্জাগরণ এখন সময়ের অনিবার্য দাবিবিপণিবিতানে ক্রেতা কম, ফুটপাতেই বেশি ভিড়

― Advertisement ―

তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং পুষ্টির চাহিদা পূরণে ব্যতিক্রমী এক ফল উৎসবের আয়োজন করেছে মানবিক সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন।...

ফলাফল ঘিরে বিজেপির কৌশল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মমতা

Homeআন্তর্জাতিকফলাফল ঘিরে বিজেপির কৌশল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মমতা

ভোটের ফল ঘোষণায় এগিয়ে রয়েছে বিজেপি, আর তৃণমূল তেমন সুবিধা করতে পারছে না—এমন পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে ভিডিও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কর্মী-সমর্থকদের আশ্বস্ত করে বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই, তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। প্রাপ্ত তথ্যে জানা যায়, ওই সময় বিজেপি ১৯৪টি আসনে এগিয়ে থাকলেও তৃণমূল এগিয়ে ছিল ৯১টি আসনে। এই ব্যবধান প্রসঙ্গে মমতার অভিযোগ, এটি একটি পরিকল্পিত কৌশল। তাঁর দাবি, প্রথম কয়েক দফায় বিজেপির ফল আগে দেখানো হচ্ছে, আর তৃণমূলের ফল পরে প্রকাশ করা হচ্ছে। কোথাও কোথাও কয়েক রাউন্ড গণনার পর প্রায় ১০০টি কেন্দ্রে গণনা বন্ধ রাখার অভিযোগও তোলেন তিনি। কল্যাণীতে কয়েকটি ইভিএমে অসঙ্গতি ধরা পড়েছে বলেও দাবি করেন মমতা। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে জোরপূর্বক এসব ঘটানো হচ্ছে এবং তৃণমূলের কর্মীদের উপর অত্যাচার, দলীয় কার্যালয় ভাঙচুর ও দখলের ঘটনাও ঘটছে। এমনকি যেসব আসনে তৃণমূল এগিয়ে রয়েছে, সেগুলোর তথ্য গোপন করে বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, হতাশ হওয়ার কিছু নেই। এখনও অনেক রাউন্ড গণনা বাকি রয়েছে এবং শেষ পর্যন্ত ফলাফল ঘুরে দাঁড়াতে পারে। তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, “অপেক্ষা করুন, দেখবেন শেষ পর্যন্ত জয় আমাদেরই হবে। কেউ ভয় পাবেন না, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করব।”