শিরোনাম
“জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে বিতর্ক: খুলশী থানার নেতৃত্ব, জনআস্থা এবং ওসি আরিফকে প্রত্যাহারের দাবির প্রেক্ষাপট-সংসদে আবারও উচ্চারিত হলো চট্টগ্রামের প্রাণের দাবি বাণিজ্যিক রাজধানীর কথা- এমপি জসীম উদ্দীনের প্রশ্নে নতুন গতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের জবাবে আশার আলো বেগম খালেদা জিয়ার ঘোষণার ২৩ বছর পর বাস্তবায়নের পথে কি এগোবে চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানীর স্বপ্ন?সুফিয়া নুর ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টির যোগানে ফল উৎসব অনুষ্ঠিত“৮৪০ ঘণ্টার আলোকযাত্রা : সোনারগাঁও থানার ওসি গোলাম সরোয়ার, কিছু স্মৃতি, কিছু মানুষ এবং এক অনন্য বিকেলের গল্প-আজ ১৩ জুন কক্সবাজার সফরে মাননীয় প্রধানমন্ত্রী: উন্নয়ন, সম্ভাবনা ও মানবিক রাষ্ট্রচিন্তার নতুন দিগন্ত কক্সবাজার ক্লাব লিমিটেডের উষ্ণ স্বাগত ও শুভেচ্ছা বার্তা-মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১,৬৫২ : যাত্রী কল্যাণ সমিতিনেপালের রাষ্ট্রপতিসহ বিশিষ্টজনদের আম উপহার দিল বাংলাদেশরাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধনঘুমন্ত জাতিকে জাগ্রত করার স্বপ্নে এক প্রবাসীর রাজনৈতিক অভিযাত্রা | বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল হক খানের মুখোমুখি-দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

― Advertisement ―

“জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে বিতর্ক: খুলশী থানার নেতৃত্ব, জনআস্থা এবং ওসি আরিফকে প্রত্যাহারের দাবির প্রেক্ষাপট-

মো. কামাল উদ্দিনঃ চট্টগ্রামের মানুষ বহু ঘটনা দেখেছে। রাজনৈতিক অস্থিরতা দেখেছে, অপরাধের উত্থান-পতন দেখেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্যও দেখেছে। কিন্তু এমন কিছু ঘটনা ঘটে, যা...

শেরপুরে গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

Homeআন্তর্জাতিকশেরপুরে গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গারো পাহাড় সংলগ্ন সীমান্ত সড়কের পাশে একটি অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) সকালে বনরাণী এলাকার এক স্থানীয় নারী মরদেহটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ও এলাকাবাসীকে জানিয়েছিলেন। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহটি উদ্ধারকালে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে, যা দেখে আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। মুখমণ্ডল বিবর্ণ হওয়ায় এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে একটি স্যামসাং বাটন ফোন, দুটি বাংলালিংক সিম কার্ড এবং একটি চশমা উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ও ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমীন ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি মো. আল-আমীন জানান, অজ্ঞাত নারীকে সম্ভবত ২–৩ দিন আগে হত্যা করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত মোবাইল ফোনটি সক্রিয় করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় রহস্য উদ্‌ঘাটনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।