শিরোনাম
তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক দল নিষিদ্ধ: ইতিহাস, রাষ্ট্রক্ষমতা ও বাংলাদেশের নতুন বাস্তবতাতোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃবাঙালি মুসলমানদের ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ: শাহ মোহাম্মদ বদিউল আলম ও ব্যারিস্টার আবদুর রসুলের গৌরবগাথা নবজাগরণ, শিক্ষা আন্দোলন ও মুসলিম সাংবাদিকতার এক বিস্মৃত ইতিহাস“নজরুল চর্চাই গড়ে তুলবে মানবিক, অসাম্প্রদায়িক ও আলোকিত প্রজন্ম”ঈদের আনন্দে হৃদয়ের পুনর্মিলন: কক্সবাজার ক্লাব লিমিটেডের সৌহার্দ্যের মহাসম্মিলন-জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ ৩ ডাকাত গ্রেফতারকুরবানি : আধ্যাত্মিক তাৎপর্য ও তরিকায়ে মাইজভান্ডারীয়াক্লিকবেট সাংবাদিকতার আগ্রাসন ও আস্থার সংকট: গণমাধ্যমের নৈতিক পুনর্জাগরণ এখন সময়ের অনিবার্য দাবিবিপণিবিতানে ক্রেতা কম, ফুটপাতেই বেশি ভিড়

― Advertisement ―

তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং পুষ্টির চাহিদা পূরণে ব্যতিক্রমী এক ফল উৎসবের আয়োজন করেছে মানবিক সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন।...

‘সরকারের মতো জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়’

Homeজাতীয়‘সরকারের মতো জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়’

‘সরকারের মতো জনপ্রশাসনের পদও স্থায়ী নয়’— এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনপ্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যেমন একটি সরকার চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও কারও জন্য স্থায়ী নয়। তাই প্রতিটি দায়িত্বকে সমান গুরুত্ব দিয়ে পালন করতে হবে। তিনি আরও বলেন, দেশের যেকোনো প্রান্তে, যেকোনো সময়ে প্রশাসনের যেকোনো পদে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। রোববার (৩ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, সঠিকভাবে দায়িত্ব পালন করলে জনপ্রশাসনের পক্ষেও একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সম্ভব এবং তাতে জনগণের মতামত যথাযথভাবে উঠে আসে। তিনি আরও বলেন, প্রশাসনে পদোন্নতি বা পোস্টিংয়ের জন্য যে সব পদ রয়েছে, প্রতিটিই রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। কেবল পদোন্নতি বা পছন্দের স্থানে বদলির জন্য পেশাদারিত্ব বিসর্জন দিলে তা সাময়িক সুবিধা আনতে পারে, তবে এতে সামগ্রিকভাবে প্রশাসনের দক্ষতা ও নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হয়। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দুর্নীতি ও লুটপাটের কারণে রাষ্ট্র ও জনগণ বড় ধরনের ঋণের বোঝা বহন করছে। প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণ নিয়ে বর্তমান সরকারকে যাত্রা শুরু করতে হয়েছে। ফলে জনগণ সরকারের কর্মকাণ্ডে তাদের প্রত্যাশার বাস্তব প্রতিফলন দেখতে চায়। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির প্রভাব থেকে কোনো দেশই পুরোপুরি মুক্ত নয়। বাংলাদেশও এর প্রভাবের বাইরে নয়। তবে জনগণের ভোগান্তি কমিয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে।