শিরোনাম
নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধেআজকে স্বর্ণের বাজারদরট্রাফিক সপ্তাহ এলেও সিলেটে কমছে না যানজটআদ্-দ্বীনের অন্যান্য শাখা চালু থাকবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রীঅপবাদ, বৈষম্য ও প্রত্যাবর্তনের গল্প ওসি জসিম উদ্দিনকে ঘিরে এক পেশাদার পুলিশ কর্মকর্তার সংগ্রাম এবং পুলিশ কমিশনার শওকত আলীর বিচক্ষণ সিদ্ধান্ত-বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, তীব্র যানজটনবম পে-স্কেল: চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি, বেতন-ভাতায় বড় পরিবর্তনের আভাসতিন দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফসিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুসহ ৭০ জনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৯৭নাম বদলে কালো টাকা হচ্ছে ‘মূলধনি আয়’

― Advertisement ―

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

নেশার টাকার জন্য শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাইদুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়...

হেফাজত আমিরের দোয়া নিলেন বিএনপি প্রার্থী হুম্মাম কাদের

Homeচট্টগ্রামহেফাজত আমিরের দোয়া নিলেন বিএনপি প্রার্থী হুম্মাম কাদের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর দোয়া নিয়েছেন বিএনপি মনোনীত দুই প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী ও সরওয়ার আলমগীর। হুম্মাম কাদের চৌধুরী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের প্রার্থী, আর সরওয়ার আলমগীর উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের প্রার্থী। শুক্রবার (৭ নভেম্বর) ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার দুই দিনব্যাপী বার্ষিক সভার সমাপনী দিনে অতিথি হিসেবে উপস্থিত হয়ে হেফাজত আমিরের দোয়া নেন প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, হেফাজত আমির খাটে বসে আছেন, আর মেঝেতে বসে দোয়া চাচ্ছেন হুম্মাম কাদের। দুজনকে হাস্যোজ্জ্বলভাবে কথা বলতে দেখা যায়। তাদের পাশে ছিলেন সরওয়ার আলমগীর, শিল্পপতি ওমর আনসারীসহ বিএনপি ও হেফাজতের বেশ কয়েকজন নেতা। মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমুদুল্লাহ, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, খেলাফত মজলিস নেতা আশরাফ বিন ইয়াকুব প্রমুখ। এ বিষয়ে সরওয়ার আলমগীর বলেন, “বাবুনগর মাদ্রাসার বার্ষিক সভার সমাপনী দিনে আমরা দুজনসহ আরও অনেকে জুমার নামাজে অংশ নিই। হাজারো মুসল্লির উপস্থিতিতে আমরা হেফাজতের আমিরের সঙ্গে দেখা করি। তিনি অত্যন্ত আন্তরিকভাবে আমাদের গ্রহণ করেন এবং হৃদয় উজাড় করে দোয়া করেন। এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে?”