শিরোনাম
রাজনীতির ছায়ায় শিক্ষা ক্যাম্পাস: চট্টগ্রাম সরকারি সিটি কলেজে সংঘর্ষ, আতঙ্কে সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষার দিনে অস্থিরতা-এবার ‘দম’ দেখবে সারা দেশ১৯ দিনেই দুই বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্সভারতের হাসপাতালে মৃত্যুশয্যায় আফগান পেসারবিয়ের প্রলোভনে ধর্ষণ ও পর্নোগ্রাফি: র‍্যাবের জালে মূলহোতা তোফাজ্জলসহ গ্রেফতার ২বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্ভব নয় : ইরানবাজারে ঘুরে বেড়ায় বিশালাকৃতির ২ শতাধিক গুইসাপভূমি ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে : ভূমি প্রতিমন্ত্রীসৌদিতে অবস্থানরত রোহিঙ্গারা ‘শর্তে’ দ্রুত বাংলাদেশি পাসপোর্ট পাবেএসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই: শিক্ষামন্ত্রী

― Advertisement ―

রাজনীতির ছায়ায় শিক্ষা ক্যাম্পাস: চট্টগ্রাম সরকারি সিটি কলেজে সংঘর্ষ, আতঙ্কে সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষার দিনে অস্থিরতা-

-জামাল উদ্দিন জাহেদ চট্টগ্রাম নগরীর অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম সরকারি সিটি কলেজ আবারও উত্তপ্ত পরিস্থিতির সাক্ষী হলো। ছাত্র রাজনীতির দুই প্রভাবশালী পক্ষ—ছাত্রদল ও ছাত্রশিবির—এর...

অপহৃত মাদ্রাসা ছাত্রীকে দ্রুত উদ্ধারের দাবি জামায়াত আমিরের

Homeজাতীয়অপহৃত মাদ্রাসা ছাত্রীকে দ্রুত উদ্ধারের দাবি জামায়াত আমিরের

গাজীপুরের শ্রীপুরে দিনের আলোতে এক মসজিদের ইমামের মেয়ে ও মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর হামলা এবং লুটপাটের ঘটনাকে ন্যক্কারজনক ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি লেখেন, এ ধরনের ঘটনার নিন্দা জানানোর ভাষা তাঁর জানা নেই। পোস্টে তিনি উল্লেখ করেন, ঘটনাটি তাঁকে গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে না পারা অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি। তিনি অবিলম্বে অপহৃত ছাত্রীকে সুস্থ অবস্থায় উদ্ধারের পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। ডা. শফিকুর রহমান আরও বলেন, যারা এ ধরনের অপরাধকে প্রশ্রয় দিচ্ছে, তাদের সামাজিকভাবে বয়কট করা উচিত এবং দেশবাসীকে এ ধরনের ঘটনার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।