শিরোনাম
এবার ‘দম’ দেখবে সারা দেশ১৯ দিনেই দুই বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্সভারতের হাসপাতালে মৃত্যুশয্যায় আফগান পেসারবিয়ের প্রলোভনে ধর্ষণ ও পর্নোগ্রাফি: র‍্যাবের জালে মূলহোতা তোফাজ্জলসহ গ্রেফতার ২বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্ভব নয় : ইরানবাজারে ঘুরে বেড়ায় বিশালাকৃতির ২ শতাধিক গুইসাপভূমি ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে : ভূমি প্রতিমন্ত্রীসৌদিতে অবস্থানরত রোহিঙ্গারা ‘শর্তে’ দ্রুত বাংলাদেশি পাসপোর্ট পাবেএসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই: শিক্ষামন্ত্রীচট্রগ্রাম অভিভাবক ফোরামের ঈদ পুনর্মিলন ও নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান

― Advertisement ―

এবার ‘দম’ দেখবে সারা দেশ

এবার সারা দেশের প্রেক্ষাগৃহে দর্শকদের সামনে আসতে যাচ্ছে আলোচিত সিনেমা ‘দম’। ঈদুল ফিতরে মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়ে দেশ-বিদেশে সাড়া জাগানোর পর, এবার সিঙ্গেল স্ক্রিনে বড়...

হাঁস চরাতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ১

Homeআন্তর্জাতিকহাঁস চরাতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ১

সুনামগঞ্জের তাহিরপুরে হাঁস চরাতে গিয়ে বজ্রপাতে আবুল কালাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার মাটিয়ান হাওরে হালকা বৃষ্টি ও দমকা বাতাসের মধ্যে বজ্রপাত হলে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম তাহিরপুর সদর ইউনিয়নের গাজিপুর গ্রামের আবু বক্করের ছেলে। আহত নুর মোহাম্মদ (২২) বড়দল দক্ষিণ ইউনিয়নের জামলাবাজ গ্রামের আলী আওয়ালের ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, আবুল কালাম ও নুর মোহাম্মদ মাটিয়ান হাওরে হাঁসের খামারের দেখভাল করতেন। প্রতিদিনের মতো শনিবারও তারা হাঁস চরাতে গেলে হঠাৎ বৃষ্টি শুরু হয় এবং এর সঙ্গে বজ্রপাত হয়। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই আবুল কালামের মৃত্যু হয় এবং নুর মোহাম্মদ গুরুতর আহত হন। পরে বৃষ্টি কমলে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। আবুল কালামের মরদেহ বাড়িতে নেওয়া হয়। আহত নুর মোহাম্মদকে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফয়েজ আহমদ নুরী জানান, আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত সিলেটে রেফার করা হয়েছে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।