শিরোনাম
কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখের বেশি কৃষক: অর্থমন্ত্রীযেখানে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা—তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? খুলশীতে সন্ত্রাসী তাণ্ডবের অভিযোগ, আহত ওসি আবদুর রহিমসহ পুলিশ সদস্যরা– “” ২৭১ জনের বিরুদ্ধে মামলা, প্রশ্ন—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার পরও কি অপরাধীরা পার পেয়ে যাবে?“সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম—খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা”চরণদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাচরনদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাঢাকা–কক্সবাজার আকাশপথে ভাড়ার নৈরাজ্য বন্ধ করুন | “পর্যটন রাজধানীকে জিম্মি করে বিমানভাড়া বাড়ানোর সুযোগ দেওয়া যায় না” | সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি কক্সবাজার ক্লাব লিমিটেডেরদূরের দেশ, কাছের মানুষ—মুনা উইলসনের সঙ্গে শারজাহ বিমানবন্দরে দুই ঘণ্টার মায়াবী সাক্ষাৎ দূরের দেশ, কাছের মানুষ-দেশে সংকটের মাঝে মিয়ানমারে পাচার হচ্ছে সারবন্যায় জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধরেলওয়ের তিন শীর্ষ পদে বড় রদবদল

― Advertisement ―

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সেটি নিহতের স্ত্রী শনাক্ত করেন।

Homeচট্টগ্রামকক্সবাজারের টেকনাফে নাফ নদীতে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে...

শনিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৌধুরীপাড়া, নীলা এলাকার আনোয়ার প্রোজেক্টের পূর্ব পাশে নাফ নদীর মধ্যবর্তী হরের চরে স্থানীয় জেলেরা মাছ ধরার সময় মরদেহটি ভাসতে দেখেন। তারা ঘটনাটি স্থানীয় বিজিবি ক্যাম্পে জানান। সংবাদ পেয়ে বিজিবি নৌ-পুলিশকে অবহিত করে। নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের নাম মো. বশির আহমেদ (৩৪), তিনি উখিয়া থানার রোহিঙ্গা ক্যাম্প-১১, ব্লক ডি/১৫ এলাকার বাসিন্দা। নিহতের স্ত্রী জানান, প্রায় ৭-৮ দিন আগে বশির আহমেদ মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বের হন এবং এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। নৌ-পুলিশের ইন্সপেক্টর আতিকুল হক কালবেলা জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ নির্ণয় ও রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে।